Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল কোর্টে, তার মাঝে স্ত্রীকে গুলি করে খুন বিহারের ব্যক্তির

বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল কোর্টে, তার মাঝে স্ত্রীকে গুলি করে খুন বিহারের ব্যক্তির

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
death-leg-zjCoZ9OydYkH-768x432.jpg

ওঙ্কার ডেস্ক: দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল আদালতে। তা নিষ্পত্তির আগেই স্ত্রীকে গুলিতে ঝাঁঝরা করে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন ছিল। ৩০ বছর বয়সী সঙ্গীতা দেবী এবং তার দুই সন্তান কিছুদিন ধরে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের থেকে আলাদা থাকছিলেন। পুলিশ জানিয়েছে, তার এবং পরিবারের মধ্যে কিছু ঝামেলা চলছিল। শুক্রবার রাত আটটা নাগাদ অভিযুক্ত ব্যক্তি পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে বসন্তপুর গ্রামের সানলাইট কলোনিতে স্ত্রীর বাড়িতে আসে।

স্থানীয়দের মতে, যখন স্বামী এবং শ্বশুরবাড়ির লোক তার বাড়িতে যায় সে সময় সঙ্গীতা দেবী বাইরে গিয়েছিলেন। তারা তাকে না পেয়ে ফিরে আসতে শুরু করে। কিন্তু রাস্তায় সঙ্গীতার সঙ্গে দেখা হয়ে যায় অভিযুক্তের। মাঝ পথে তাকে আটকায় অভিযুক্ত ও তার সঙ্গে থাকা লোকজন। দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। যা বচসার আকার নেয়। পুলিশ জানিয়েছে, সঙ্গীতা আত্মরক্ষার চেষ্টা করলে তখন তার স্বামী তাকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। দুটি গুলি লাগার পর সঙ্গীতা রাস্তায় লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে তড়িঘড়ি প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা সঙ্গীতাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পরই অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পাল্লা থানার আধিকারিক সত্য প্রকাশ বলেন, ‘খুনের মামলা দায়ের করা হয়েছে। বিহারের বাসিন্দা অভিযুক্তকে গ্রেফতারের জন্য দল গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের বিরোধের বিষয়টি জানা গেছে। আরও তদন্ত চলছে।’

Post Views: 163

Continue Reading

Previous: ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশ, বলি অভিনেত্রী কাজলের স্বপক্ষে রায় আদালতের
Next: আমিরের পর এবার টলি তারকারা পৌঁছলেন জিয়াগঞ্জে, নেপথ্যে কারণ কি?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.