Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য আরোগ্য কামনা প্রধানমন্ত্রী মোদীর

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য আরোগ্য কামনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk মে 20, 2025
20250520_145637.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত। গত শুক্রবার তাঁর শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মূত্রাশয়ে ক্যানসার থাবা বসিয়েছে। এর ফলে চিন্তিত তাঁর পারিবার। এই আবহে জো বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘জো বাইডেনের স্বাস্থ্যের খবর শুনে গভীর ভাবে উদ্বিগ্ন। দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য শুভ কামনা জানাই। আমরা ডঃ জিল বাইডেন ও তাঁর পরিবারের পাশে আছি।’

উল্লেখ্য, চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের রোগ অত্যন্ত ‘আক্রমণাত্মক’ পর্যায়ে রয়েছে। রবিবার একটি বিবৃতি জারি করে বাইডেনের দফতরের তরফে এ কথা জানানো হয়েছে। মূত্রাশয় থেকে ক্যানসার ছড়িয়ে পড়েছে হাড় পর্যন্ত। গত কয়েক দিন ধরে প্রস্রাবের সমস্যা হচ্ছিল বাইডেনের। চিকিৎসকেরা নির্দিষ্ট পরীক্ষানিরীক্ষা করার পরে জানতে পারেন প্রস্টেট ক্যানসার থাবা বসিয়েছে তাঁর দেহে। বর্তমানে ৮২ বছর বয়স ডেমোক্র্যাট নেতা বাইডেনের। ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই পরাজিত করে প্রেসিডেন্ট হন বাইডেন।

২০২৪ সালে সেপ্টেম্বরে কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সম্মেলনের ফাঁকেই প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সেখানে কলকাতায় সেমি কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে আলোচনা হয়েছিল।

Post Views: 248

Continue Reading

Previous: ‘সমাজের প্রান্তিক মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করেছে জেম ইন্ডিয়া’: প্রধানমন্ত্রী
Next: পাকা কাঁঠাল ! আহা, তাই দিয়েই ব্রেকফাস্ট সারল দাঁতাল!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.