Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাকা কাঁঠাল ! আহা, তাই দিয়েই ব্রেকফাস্ট সারল দাঁতাল!

পাকা কাঁঠাল ! আহা, তাই দিয়েই ব্রেকফাস্ট সারল দাঁতাল!

Online Desk মে 20, 2025
Elephant.jpg

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জঙ্গল ছেড়ে বেরিয়ে একেবারে বন দফতরের অফিস চত্বরেই হাজির সে ! উদ্দেশ্য একটাই—পাঁকা কাঁঠাল খাওয়া। তৃপ্তিভরে ব্রেকফাস্ট সেরে আবার নিশ্চিন্তে ফিরেও গেল নিজের রাজ্যে। কে সে ? গজরাজ ! ডুয়ার্সের লাটাগুড়িতে দাঁতাল হাতির এই ‘সাবলীল ভোজন’ এখন চর্চার কেন্দ্রে।

ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি সংলগ্ন বিছাভাঙা বিট অফিস চত্বরে। বন দফতরের অফিসের লাগোয়া একটি কাঁঠাল গাছে বেশ কয়েকটি পাকা কাঁঠাল ঝুলছিল। চারদিকে ছড়িয়ে পড়েছিল মিষ্টি কাঁঠালের ঘ্রাণ। সেই সুগন্ধের টানেই গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি দাঁতাল হাতি। নিরাপত্তার তোয়াক্কা না করেই সোজা গিয়ে হাজির হয় কাঁঠাল গাছের তলায়।

এরপর শুরু হয় আসল কাজ—গাছ থেকে নামিয়ে, কিছু ঠেলে, কিছু শুঁড়ে তুলে মনের আনন্দে কাঁঠাল খেতে শুরু করে গজরাজ। পেট ভরে পাকা কাঁঠাল খেয়ে শান্তচিত্তে ফের জঙ্গলের দিকে রওনা দেয় সে। আশ্চর্যের কথা, হাতিটি অফিস চত্বরে ঢুকলেও কোনও ক্ষয়ক্ষতি করেনি।
সেই সময় বন কর্মীরা কেউ ছিলেন না অফিসে। তবে এলাকাবাসীরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছেন গজরাজের ‘ফলাহার’। কেউ মোবাইলে বন্দিও করেছেন সেই দৃশ্য। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দাঁতালকে আগেও একাধিকবার এলাকায় দেখা গিয়েছে, তবে এভাবে নিরীহ ভোজনপর্ব এই প্রথম।

প্রকৃতির এই নিরীহ অতিথির আচরণে মুগ্ধ স্থানীয়রা বলছেন, “ও যে শুধু কাঁঠালের জন্য এসেছিল, সেটা মুখ দেখে বোঝাই যাচ্ছিল !” ডুয়ার্সের জঙ্গল ঘেরা অঞ্চলে এ যেন এক মিষ্টি সকাল—একটু গন্ধ, একটু গজরাজ, আর একগাছি পাকা কাঁঠালের গল্প!

Post Views: 239

Continue Reading

Previous: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য আরোগ্য কামনা প্রধানমন্ত্রী মোদীর
Next: এভারেস্ট জয় করলেন তমলুকের লক্ষ্মীকান্ত, খুশির হাওয়া মথুরিতে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.