Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: তৃণমূলের টিকিটে জিতে এনসিপিআই-তে যোগ দেওয়া বিতর্কে ফের তারিখ পেছানোর আবেদন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আরও সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। সূত্রের খবর, নবমীর দিন স্পিকারের সচিবালয়ে চিঠি দিয়ে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে। অজুহাত, দুর্গাপুজোর ব্যস্ততা।

পটভূমি গত বিধানসভা ভোটের। ৪ মে রাজ্যে বিধানসভার ফল বেরোয়। ফলে তৃণমূলের বড় ধাক্কার পর দলে ভাঙন শুরু হয়। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নেতৃত্বে পরিষদীয় দল কালীঘাট থেকে বেরিয়ে যায়। তার আঁচ এসে পড়ে দিল্লিতেও। লোকসভার ২০ জন সাংসদ নিজেদের এনসিপিআই বলে দাবি করেন। যদিও সংসদের খাতায় এখনও তাঁরা তৃণমূলেরই সাংসদ।

এই ২০ জনের সদস্যপদ বাতিল চেয়ে জুন মাসে স্পিকারের কাছে আলাদা আলাদা আবেদন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে তিনি সুপ্রিম কোর্টে যান। শীর্ষ আদালত স্পিকারের দফতরকে নোটিস দিলে, সেখান থেকে নোটিস যায় সংশ্লিষ্ট ২০ সাংসদের কাছে।

অগস্ট থেকে এ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ ওই সাংসদদের যখনই চিঠি দেওয়া হয়েছে, তখনই পাল্টা বাড়তি সময় চাওয়া হয়েছে। প্রতিবারই কারণ বদলেছে। এবার চতুর্থ দফায় সময় চাওয়ার ক্ষেত্রে সামনে আনা হল পুজোর ব্যস্ততার যুক্তি।

Continue Reading

Previous: বিক্ষোভে সাময়িক বিরতি, দিওয়ালি পর্যন্ত আন্দোলন না করার আহ্বান অভিজিৎ দীপকের!
Next: ২১ অক্টোবর ২০২৬,— বারোটি রাশির ভাগ্যফল :-

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.