Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এভারেস্ট জয় করলেন তমলুকের লক্ষ্মীকান্ত, খুশির হাওয়া মথুরিতে

এভারেস্ট জয় করলেন তমলুকের লক্ষ্মীকান্ত, খুশির হাওয়া মথুরিতে

Online Desk মে 20, 2025
EVEREST-joy-laxmikanta.png

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: এভারেস্টের শিখরে পৌঁছে ইতিহাস গড়লেন পূর্ব মেদিনীপুরের তমলুক থানার মথুরি গ্রামের সন্তান লক্ষ্মীকান্ত মণ্ডল। পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল এবং বর্তমানে কলকাতা পুলিশের নগরপালের দেহরক্ষী পদে কর্মরত লক্ষ্মীকান্ত সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পা রাখেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে।

মনোবল, সাহস আর কঠোর পরিশ্রমের নিদর্শন এই অভিযান। লক্ষ্মীকান্তর সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, ভারতীয় পর্বতারোহী গীতা সামোতা, তেনজিং শেরপা (গেলবা) ও লাকপা শেরপা। গোটা অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিল ‘Pioneer Adventure’ নামক সংস্থা।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হয় লক্ষ্মীকান্তর এভারেস্ট জয় যাত্রা। প্রাক-অভিযান পর্বে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা-সহ একাধিক পদস্থ আধিকারিক। সেই শুভেচ্ছা এবার রূপ নিল বাস্তব সাফল্যে।

লক্ষ্মীকান্তর এই অভাবনীয় কৃতিত্বে উৎসবে মেতে উঠেছে গোটা মথুরি গ্রাম। সোমবার সকালেই তাঁর এভারেস্ট জয়ের খবর পৌঁছনোর পর থেকেই মিষ্টি বিতরণ শুরু হয় গ্রামে। আবেগে ভাসেন স্থানীয় বাসিন্দারা।
জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয় সংবর্ধনা। তাঁর বাবা-মাকে ফুল, মিষ্টি ও উত্তরীয় দিয়ে সম্মানিত করেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আবজল আবরার ও তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ।

“ছেলের এমন সাফল্যে গর্ব হচ্ছে। ছোটবেলা থেকেই ওর জেদ ছিল, এবার সেটা পাহাড় চূড়োয় পৌঁছে গেল,” আনন্দে চোখ ভেজে আসে লক্ষ্মীকান্তর বাবার।

সাধারণ পরিবার থেকে উঠে আসা লক্ষ্মীকান্ত মণ্ডলের এই অর্জন প্রমাণ করল, স্বপ্ন দেখলে আর কঠোর পরিশ্রম করলে এভারেস্টও দূর নয়। এখন গোটা রাজ্য তাঁর এই সাহসিকতা ও সাফল্যে গর্বিত।

Post Views: 250

Continue Reading

Previous: পাকা কাঁঠাল ! আহা, তাই দিয়েই ব্রেকফাস্ট সারল দাঁতাল!
Next: পারস্য মরুভূমির টিকটিকির প্রজাতি নির্ধারণ করলেন জেডএসআই’র বিজ্ঞানীরা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.