Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কাকদ্বীপে গঙ্গা মিশনের স্বাস্থ্য শিবির, ১৫০ জনকে নিখরচায় চশমা, ৭৫ জনের ছানি অপারেশন

কাকদ্বীপে গঙ্গা মিশনের স্বাস্থ্য শিবির, ১৫০ জনকে নিখরচায় চশমা, ৭৫ জনের ছানি অপারেশন

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
ganga-mission.jpg

ওঙ্কার ডেস্ক: বিভিন্ন সময়ে সমাজ কল্যাণে নানান ভূমিকা নিয়ে থাকে গঙ্গা মিশন। সংস্থার সেই সামাজিক কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। গঙ্গা মিশনের উদ্যোগে শুক্রবার কাকদ্বীপের লোকনাথ মিশন প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে প্রায় ৮০০ জন রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা । পাশাপাশি নিখরচায় রোগীদের ইসিজি, রক্তচাপ, ব্লাড সুগার-সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুসারে বিনামূল্যে ওষুধও প্রদান করা হয় রোগীদের। আয়োজকরা জানান, চক্ষু পরীক্ষার সময় ১৫০ জন রোগীর দৃষ্টিশক্তি দুর্বল বলে চিহ্নিত করা হয়। তাঁদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া ৭৫ জন রোগীর ছানি অপারেশন করা দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী ২৫ মার্চ মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে তাঁদের অস্ত্রোপচার করা হবে। সংবাদ মাধ্যমকে গঙ্গা মিশনের প্রতিনিধি সর্দার জ্যোতিসিংহ জানান, গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কার প্রেরণায় আয়োজিত হয়েছে এই শিবির। এদিন এই শিবিরে ছিলেন চিকিৎসক সাদিয়া, সমন আলম এবং স্নেহা প্রসাদ। রোগীদের পরিচর্যা ও পরীক্ষা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তাঁরা।

Post Views: 164

Continue Reading

Previous: ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির পক্ষে সায় ইজরায়েলের; সেদেশে চালু হতে পারে ভারতের ইউপিআই
Next: পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত তালিবানের ‘সুইসাইড স্কোয়াড’

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.