Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত তালিবানের ‘সুইসাইড স্কোয়াড’

পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত তালিবানের ‘সুইসাইড স্কোয়াড’

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
taliban.png

ওঙ্কার ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণাক করেছে পাকিস্তান। তবে পিছিয়ে যেতে চায় না তালিবান সরকারও। তারাও হামলার পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। কাবুলের মাটিতে পাক বিমান হামলার জবাবে শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। এই আবহে শাহবাজ-মুনিরদের চিন্তা বাড়াচ্ছে কাবুল। ইসলামাবাদের ভূখণ্ডে হামলার জন্য নিজেদের সুইসাইড স্কোয়াড প্রস্তুত রেখেছে তালিবান।

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অতীতে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড থেকে তাড়াতে আফগানিস্তান সক্রিয় ভূমিকায় নামিয়েছিল সুইসাইড স্কোয়াডের। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে ফের সেই বাহিনীকে সক্রিয় করছে তালিবান। আফগানিস্তানের সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে ফিদায়েঁ যোদ্ধারা প্রস্তুত রয়েছে। নির্দেশ পেলেই তাঁরা ইসলামাবাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তালিবানের মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানান, ইতিমধ্যে ডুরান্ড লাইন অর্থাৎ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তে ও খোস্ত এলাকায় পাল্টা হামলা শুরু হয়েছে।

অন্য দিকে শুক্রবার পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, তাদের সামরিক অভিযানে এখনও পর্যন্ত ২৭৪ জন আফগান তালিবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে। এ ছাড়া তালিবান সেনার প্রায় ৪০০ এর বেশি জখম হয়েছেন পাক হামলায়। পাশাপাশি ধ্বংস করা হয়েছে ৭৩টি চৌকি। ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। শুক্রবার ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই দাবি করেছেন।

Post Views: 161

Continue Reading

Previous: কাকদ্বীপে গঙ্গা মিশনের স্বাস্থ্য শিবির, ১৫০ জনকে নিখরচায় চশমা, ৭৫ জনের ছানি অপারেশন
Next: পাথর প্রতিমায় ৪২ স্কুলে প্রায় ৬০০০ সাইকেল বিলি

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.