Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কালীগঞ্জে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৮৩ শতাংশ

কালীগঞ্জে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৮৩ শতাংশ

Online Desk জুন 19, 2025
kaliganj.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে সামিল হলেন ভোটাররা। বৃহস্পতিবার ভোট কেন্দ্রের বাইরে দেখা গেল ছাতা মাথায় লাইনে দাঁড়িয়ে রয়েছেন পুরুষ ও মহিলারা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৮৩ শতাংশ।

উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয়েছে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে। বিধায়কের প্রয়াণের পর ফাঁকা হয় আসনটি। ফলে এই কেন্দ্রে উপনির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। উপনির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কমিশন। কালীগঞ্জের একাধিক ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে রাজনৈতিক দলের ফ্ল্যাগ-ফেস্টুন খুলে নিয়েছে কমিশন। এদিন সকাল সকাল বুথে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ।

জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি। এদিন গেরুয়া শিবিরের প্রার্থী বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী আমি। অন্য দিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ মানুষকে ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, কালীগঞ্জে উন্নয়নের জন্য যোগ্য প্রার্থীকে জয়ী করুন। এদিন কালীগঞ্জের একাধিক বুথে অশান্তির খবর মিলেছে। অভিযোগ, কংগ্রেস ও বিজেপি এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হয়েছে।

Post Views: 178

Continue Reading

Previous: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট দিলেন আলিফা আহমেদ,আশীষ ঘোষ
Next: শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট, পুলিশের তালিকায় ৪ দুষ্কৃতী

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.