Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট, পুলিশের তালিকায় ৪ দুষ্কৃতী

শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট, পুলিশের তালিকায় ৪ দুষ্কৃতী

Online Desk জুন 19, 2025
g79.png

অরূপ পোদ্দার, শিলিগুড়ি : ময়নাগুড়ির পর এবার শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট। সাড়ে ১০ লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ। ১০০ নম্বরে ফোন করেও সুরাহা হয়নি বলে খবর।
সূত্রের খবর সোমবার রাত একটা থেকে আড়াইটার মধ্যে চম্পাশরী মোড় সংলগ্ন জ্যোতি নগর এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম এ লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্ত মারফত জানা গেছে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা লুট গেছে। গ্যাস কাটার এর সাহায্যে এটিএম মেশিন কেটে লুট করা হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনাস্থলে চার জুনকি মুখ ঢাকা অবস্থায় দেখতে পাওয়া যায়।
উল্লেখ্য এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনাস্থলে চারজন দুষ্কৃতীকে সাদা গাড়ি করে আস্তে দেখা গিয়েছিল। ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তার বাড়ির বিপরীতেই এস বি আই এর এটিএম এ দুষ্কৃতীরা ঢোকে। ওই ব্যক্তির পরিবারের পক্ষ পুলিশকে খবর দেওয়ার জন্য থেকে ১০০ নম্বরের ফোন করা হয়েছিল কিন্তু কোনভাবেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
ঐ ব্যক্তি আরো জানিয়েছেন দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসার পর ওই এটিএমে আগুন লাগিয়ে দিয়েছিল।এরপর ওই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিল প্রধান নগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা। দ্রুত ওই এলাকার আগুন নেভানো হয় এবং পুলিশ প্রাথমিক তদন্তি এটিএম লুটের বিষয়টি নিশ্চিত করে বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ঘটিয়ে দেখা হচ্ছে তদন্তের জন্য। এর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানার সতর্কতা জারি করা হয়েছে।
পরের দিন সকালে ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বলে খবর। এ বিষয়ে তিনি জানিয়েছেন ছোট ছোট গন্ডগোল হলে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায় কিন্তু শহরের মধ্যে এত বড় লুটের ঘটনা ঘটে গেল সেই ক্ষেত্রে পুলিশের কোন ভূমিকা নেই। ইতিমধ্যেই এই ঘটনার পর এলাকার মানুষজন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে বলে খবর।

Post Views: 223

Continue Reading

Previous: কালীগঞ্জে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৮৩ শতাংশ
Next: ইলিশ ধরায় রেকর্ড, ভাঙল ৪ বছরের নজির! মাত্র দুদিনেই বাজারে এলো টন টন ইলিশ

সম্পর্কিত গল্প

Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Tarak.jpg

কারখানার পাশে স্তূপীকৃত করে রাখা পুরসভার বালতি! অভিযোগের তির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দিকে

Online Desk জুন 7, 2026
WhatsApp-Image-2026-06-07-at-2.55.28-PM.jpeg

ব্লাড ক্যান্সার আক্রান্ত মহিলার পাশে পুলিশ কর্মী

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.