Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ট্রেন অপারেশনেও একাধিক ত্রুটির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, তদন্তে রিপোর্ট জমা দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি

ট্রেন অপারেশনেও একাধিক ত্রুটির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, তদন্তে রিপোর্ট জমা দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি

Online Desk জুলাই 16, 2024
Untitle.png

তামসী রায় প্রধান,ওঙ্কারঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় রিপোর্ট জমা দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। রিপোর্টে একাধিক গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য চালক, স্টেশন মাস্টারদের যথাযথ প্রশিক্ষণের অভাব। ট্রেন অপারেশনেও একাধিক ত্রুটি ছিল।

শুধু চালকের দোষে নয়, ট্রেন পরিচালন ব্যবস্থার গাফিলতির কারণে ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। তদন্তে এমনই রিপোর্ট দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, শুধু চালকের দোষে নয়, দুর্ঘটনা ঘটেছিল ট্রেন পরিচালন ব্যবস্থার গাফিলতির জন্য।’
সঠিক মেমু না দেওয়া, সিগন্যালিং ব্যবস্থায় ধারাবাহিক ত্রুটি, এমনকি চালক, সহকারি চালক এবং স্টেশন মাস্টারদের সঠিক প্রশিক্ষণ না থাকার জন্যই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে যায় বলে রিপোর্টে বলা হয়েছে। পাশাপাশি, ওই তদন্ত রিপোর্টে রেল বোর্ডের কড়া সমালোচনা করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি বলে সূত্রের দাবি।
প্রসঙ্গত, গত ১৭ জুন নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই চালকের ঘাড়ে দোষ দিয়েছিল রেলবোর্ড। ঘটনার তদন্তে নামে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। রাঙাপানির স্টেশন মাস্টারকে সাসপেন্ডও করা হয়।
তদন্তে রিপোর্টের পাশাপাশি যত দ্রুত সম্ভব, দুর্ঘটনা এড়াতে অটোমেটিক সিস্টেম চালু করার পক্ষে প্রস্তাব করা হয়েছে রেলওয়ে সেফটি কমিশনারের তরফে।

Post Views: 76

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি
Next: জয়ন্ত সিংয়ের ভিডিও ভাইরাল করা যুবকের বাড়িতে অর্জুন সিং

সম্পর্কিত গল্প

CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026
cyber-1280.jpg

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক

Online Desk মার্চ 9, 2026
Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026
iran-fire.jpg

ইরানের তেল ঘাঁটিতে ইজরায়েলি হামলায় বিস্মিত হোয়াইট হাউস! ক্রমে কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প?

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.