Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বেঙ্গালুরুর মাঠে বেঙ্গালুরুকে হারাতে মরিয়া মোহনবাগান

বেঙ্গালুরুর মাঠে বেঙ্গালুরুকে হারাতে মরিয়া মোহনবাগান

Online Desk মার্চ 13, 2026
Muhanbagan.jpg

স্পোর্টস ডেস্ক : চলতি মরশুমে আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচে শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। টানা ৪ ম্যাচ জিতলেও সবুজ মেরুনের হেড স্যার সের্জিও লোবেরার সাফ বক্তব্য, তাতে আত্মতুষ্টির কোনও অবকাশ নেই। ট্রফি জিততে গেলে সব ম্যাচ সমান গুরুত্ব দিয়ে খেলতে হবে। অ্যাওয়ে আর হোমই হোক, লক্ষ্য ৩ পয়েন্ট।

বৃহস্পতিবার যুবভারতীর ট্রেণিং গ্রাউন্ডের প্রস্তুতিতে দলের সঙ্গে অনুশীলন করলেন না রবসন রবিনহো। মাঠের বাইরে ফিজিওর কাছে রিহ্যাবে ব্যস্ত থাকলেন ব্রাজিলের ওই ফুটবলার। এতে বলাই যায়, শুক্রবার রবসনের দলের সঙ্গে বেঙ্গালুর যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার কোচের দায়িত্ব ছাড়লেন ফ্রানসিস্কো মার্টিনেজ লিয়ন। হোসে মোলিনা হন্ডুরাস জাতীয় ফুটবল দলের চিফ কোচ হয়েছেন আগেই। মোলিনার সহকারী হিসেবে সেখানে যোগ দিলেন এবার লিয়ন। তাই তাঁর জায়গায় অভ্র মন্ডল হূবেন গোলকিপার কোচ।

বেঙ্গালুরু এফসি রয়েছে লিগ টেবিলের ৬ নম্বরে ৭ পয়েন্ট নিয়ে। নিজেদের মাঠে সমর্থকদের জোরে বেঙ্গালুরু যে ম্যাচ জিততে ঝাঁপাবে, সেটা মাথায় রেখে বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামবে দল, সেটা জানিয়েই দিলেন মোহনবাগান কোচ লোবেরা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে। বলেন, ‘বেঙ্গালুরু প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী অন্য অনেক দলের তুলনায়। ওদের দলে কোয়ালিটি ফুটবলার আছে। তাছাড়া ওরা ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে খেলবে। ওদের নিজেদের মাঠে হারানো বেশ কঠিন। অতীত ফল তো তাই বলছে। সেখানে এটা মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ। সমর্থকদের উপস্থিতি সবসময় বাড়তি প্রেরনা জোগাড়। সেটা মিস করব। তবে লক্ষ্য যেখানে চ্যাম্পিয়ন হওয়া, সেখানে এসব ভাবনা মাথা থেকে দূরে সরিয়ে রেখে ৩ পয়েন্ট পেতে সেরা দিতে হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে।’

গত মরশুমে ওড়িশা এফসির কোচ হিসেবে বেঙ্গালুরুর মোকাবিলা করেছিলেন। এবার বেঙ্গালুরু দলে বেশ কিছু বদল হয়েছে। মোহনবাগান কোচের দায়িত্বে চলতি মরশুমে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলা নিয়ে বিশেষ কোন পরিকল্পনা আছে কি ? বেঙ্গালুরু দলের প্রাণভোমরা সুনীল ছেত্রীকে রুখতে কোনও ধরনের কৌশল নেবেন কি ? বাগান কোচ লোবেরার জবাব, ‘অতীত নিয়ে ভাবি না। দলটার নাম বেঙ্গালুরু, গত মরশুমের তুলনায় ওদের দলে কিছু বদল হলেও, শক্তি বিশেষ কমেনি। তাই গত ৪ ম্যাচে যে জোস নিয়ে খেলেছে আমাদের ফুটবলাররা, সেভাবেই বেঙ্গালুরু ম্যাচটা খেলতে হবে। আর আমি কখনও প্রতিপক্ষ দলের একজন বা দু’জনকে নিয়ে ভাবি না, ভাবি পুরো দলটাকে নিয়েই। বেঙ্গালুরু ম্যাচেও এর ব্যতিক্রম হবে না।’

গত মরশুমে তৎকালীন কোচ হোসে মোলিনার কোচিংয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ০-৩ গোলে হেরেছিল বাগান ব্রিগেড। ফিরতি দফায় বেঙ্গালুরুকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল সবুজ মেরুন। এবার ১৩ ম্যাচের আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে একবারই খেলার সুযোগ পাচ্ছে তারা। তাও সেটা অ্যাওয়ে ম্যাচ। এটা কি বাড়তি চাপে রাখছে ? এই প্রশ্নে মোহনবাগানের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার উত্তর, ‘ ওই ফলটা অতীত। এটা নতুন ম্যাচ। আগের কোচের একটা স্ট্র্যা টেজি ছিল। এবার লোবেরার স্ট্র্যা টেজি আলাদা। সেই নতুন কৌশলের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছি আমরা। যেভাবে খেলে প্রথম ৪ ম্যাচ জিতেছি, সেভাবেই বেঙ্গালুরু ম্যাচ খেলে ৩ পয়েন্ট পাওয়া নিশ্চিত করতে চাই।’

গত দু’মরশুমে তুলনায় এবার অনেক বেশি সচল লাগছে আপনাকে মাঝমাঠে। এর পিছনে কী কোনও বাড়তি উদ্যোগ আছে? নাকি দলে নিজের সঠিক জায়গায় খেলার ফিরে পেয়েছেন বলেই নিজেকে মেলে ধরতে পারছেন? অনিরুদ্ধ থাপা হেসে বলেন, ‘এর জন্য কোচ লোবেরার অবদান আছে। ওনার নির্দেশমতো খেলে সাফল্য পাচ্ছি। আগের কোচের খেলানোর ধরন ছিল ভিন্ন। লোবেরার খেলানোর ধরনটা আমাকে সুট করেছে। তাতেই সেরাটা দিতে পারছি।’

Post Views: 135

Continue Reading

Previous: পজিটিভ ভাবেই কেরালা ম্যাচে নামতে চান ইস্টবেঙ্গল কোচ অস্কার
Next: রান্নার গ্যাসের সংকটে বন্ধ বড়মা’র মন্দিরে প্রসাদ বিতরণ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.