Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাম বাদ দিতে ভোটার পিছু ৮০ টাকা করে ঘুষ দেওয়া হয়, রাহুলের অভিযোগে মান্যতা সিটের

নাম বাদ দিতে ভোটার পিছু ৮০ টাকা করে ঘুষ দেওয়া হয়, রাহুলের অভিযোগে মান্যতা সিটের

Online Desk অক্টোবর 23, 2025
rahul-delhi.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন কর্নাটকে ভোটার তালিকায় বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, মূলত কংগ্রেস সমর্থক ভোটারদের চিহ্নিত করে নাম বাদ দেওয়া হয়েছে। রাহুলের এই দাবির পর দেশজড়ে শোরগোল পড়ে যায়। যদিও নির্বাচন কমিশনের তরফে কোনও তদন্ত শুরু করা না হলেও, কর্নাটকের কংগ্রেসশাসিত সরকার এই ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করে। সেই তদন্ত শেষে সিট জানায়, সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদেরকে নাম বাদ দেওয়ার জন্য ভোটার পিছু ৮০ টাকা করে ঘুষ দেওয়া হয়।

রাহুল গান্ধীর অভিযোগ ছিল, কর্নাটকে ২০২৩ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে গোপন আঁতাত করে কংগ্রেসপন্থী ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছিল। তাঁর আরও দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ভিন রাজ্যের মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল। বিশেষ তদন্তকারী দল বা সিট জানিয়েছে, সে রাজ্যের আলন্দ বিধানসভা কেন্দ্রে ৬,০১৮টি ভুয়া আবেদন জমা পড়েছিল, যার ফলে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়।

এই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর কর্নাটক সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এ দিকে কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেবে তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের কাজটি করেছে যেহেতু রাজ্য সরকারের কর্মচারীরা। তাই তাদের বিরুদ্ধে কর্নাটকের কংগ্রেসশাসিত সরকার মামলা দায়ের করতে পারে। এছাড়া সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে পারে সিদ্দারামাইয়া সরকার। সিটের তদন্ত রিপোর্ট নির্বাচন কমিশনকে দিয়ে বিশদ তদন্তের আবেদনও জানাতে পারে রাজ্য।

Post Views: 162

Continue Reading

Previous: অ্যাডিলেডে শূন্য রানে মাঠ ছাড়লেন কোহলি; অধরা থেকে গেল রেকর্ডের নজির
Next: গুরু ডালমিয়ার স্মৃতি অনুষ্ঠান ফিরিয়ে আনছেন সৌরভ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.