Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অ্যাডিলেডে শূন্য রানে মাঠ ছাড়লেন কোহলি; অধরা থেকে গেল রেকর্ডের নজির

অ্যাডিলেডে শূন্য রানে মাঠ ছাড়লেন কোহলি; অধরা থেকে গেল রেকর্ডের নজির

Online Desk অক্টোবর 23, 2025
uygfuj.png

ওঙ্কার ডেস্ক : অ্যাডিলেডের দ্বিতীয় একদিনের ম্যাচকে ঘিরে ভারতীয় ক্রিকেট দুনিয়ার নজর ছিল বিরাট কোহলির উপরেই। কিং কোহলির হাতে ছিল এক নয়, সম্ভাব্য সাত-সাতটি রেকর্ড গড়ার সুযোগ। কিন্তু ভাগ্য যেন তাঁর দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে এবার। ব্যাট হাতে নামতে না নামতেই ফের শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। তবু তাঁর রেকর্ডসমৃদ্ধ যাত্রা এবং ক্রিকেট জীবনের উজ্জ্বল অধ্যায় আবারও আলোচনায় উঠে এল ক্রিকেট প্রেমীদের মুখে।

অ্যাডিলেডের মাটিতে নামার আগে কোহলির সামনে ছিল একাধিক ঐতিহাসিক মাইলফলক। ৬৮ রান করলেই তিনি ছুঁয়ে ফেলতে পারতেন শচীন তেন্ডুলকরের সর্বমোট একদিনের ও টি-২০ মিলিয়ে করা রানসংখ্যা। যা ছিল ১৮,৪৩৬। এছাড়া মাত্র ৫৪ রান দরকার ছিল কুমার সঙ্গাক্কারাকে টপকে ওডিআই ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য। অ্যাডিলেডই আবার ছিল তাঁর প্রিয় মঞ্চ। সেখানে ১৭ ইনিংসে ৯৭৫ রান রয়েছে তাঁর নামে। আরও ২৫ রান করলে তিনিই হতেন প্রথম নন-অস্ট্রেলিয়ান ব্যাটাস ম্যান, যিনি এই মাঠে একদিনের ক্রিকেটে হাজার রান পার করেছেন।

এছাড়াও, আর একটি সেঞ্চুরি এলেই ওডিআই-তে তাঁর শতরান হতো ৫২, যা তাঁকে শচীনের সব ফরম্যাট মিলিয়ে করা ৫১ শতরানকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডধারী করতে পারত। বিদেশের মাটিতে তাঁর শতরানের সংখ্যা ২৯, আর একটি শতরান পেলে শচীনকেও পেছনে ফেলতে পারতেন কিং কোহলি। পাশাপাশি, অ্যাডিলেডে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করার রেকর্ডটিও তাঁর নাগালের মধ্যেই ছিল। মহেন্দ্র সিংহ ধোনির ২৬২ রানের তুলনায় কোহলির দরকার ছিল মাত্র ১৯ রান।
বৃহস্পতিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের দুরন্ত সূচনায় ভারতের ইনিংস যখন কাঁপছে। খেলার শুরুতেই টস হারলেন ক্যাপ্টেন গিল। টস হেরে ভারতের ব্যাট করতে হলো।

শুভমন জানালেন, যদি টস জিততেন, বোলিং নিতেন। ভারতের ইনিংস শুরু মাত্র এক রানে। প্রথম ওভারে মিচেল স্টার্কের বলের দিশা খুঁজতে গিয়ে রোহিত শর্মা একাধিকবার পরাস্ত হলেও, রান আউট এড়াতে পেরেছেন। এরপর বার্টলেটের একটি মিড অফ বল খেলতে গিয়ে শুভমন ৯ রানে ক্যাচ হয়ে আউট হন, ধরলেন মিচেল মার্শ। ভারতের স্কোর তখন ১৭/১।অস্ট্রেলিয়ার অসাধারণ বোলিং এর তাল ভাঙতে পারেননি কোহলিও। মাত্র ৮ বল খেলেই শূন্য রানে আউট হন তিনি। স্কোরবোর্ডে তখন ভারতের রান ১৭/২। দর্শকাসনে হতাশা তখনও বিরাজমান। জোড়া আঘাতের পর রোহিত শর্মা ও শ্রেয়স আয়ার কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনেন দলে। তারা উইকেটে থাকা এবং দৌড়ে রানের দিকে বেশি মন দেন। রোহিতের ব্যাট থেকে আসে অর্ধশতরান। শতরান পূরণ হওয়ার আগেই মাঠ ছাড়লেন শর্মা। হেজলউডের হাতে ক্যাচে ৭৩ রানে আউট হলেন রহিত।

প্রায় দুই দশকের কাছাকাছি সময় ধরে কোহলি ভারতীয় ক্রিকেটকে যেভাবে বহন করেছেন, তাঁর আগ্রাসী মনোভাব মাঠে যেভাবে প্রতিফলিত হয়েছে তা আগেই দেখেছে বিশ্ব। কিন্তু কোহলির ক্যারিয়ার কেবল এক ম্যাচের ফলাফলের ওপর নির্ভরশীল নয়। অ্যাডিলেডে শূন্য রানে আউট হওয়া শুধু একদিনের হোঁচট, যা তাঁর দীর্ঘদিনের কৃতিত্বকে ম্লান করতে পারে না। তাঁর ভক্ত দের কাছে এখনও তিনি ‘কিং কোহলি’।

Post Views: 94

Continue Reading

Previous: ভারত রাশিয়ান তেল আমদানি কমাবে; দাবি ট্রাম্পের,আলোচনার কথা নাকচ দিল্লির
Next: নাম বাদ দিতে ভোটার পিছু ৮০ টাকা করে ঘুষ দেওয়া হয়, রাহুলের অভিযোগে মান্যতা সিটের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.