Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কাশ্মীরে জঙ্গি হামলার মধ্যেয প্রাণে বাঁচলেন নদিয়ার দম্পতি, জানালেন আতঙ্কের অভিজ্ঞতা

কাশ্মীরে জঙ্গি হামলার মধ্যেয প্রাণে বাঁচলেন নদিয়ার দম্পতি, জানালেন আতঙ্কের অভিজ্ঞতা

Online Desk এপ্রিল 23, 2025
KASHMIR-ATTACK-NADIA.jpg

সুরজিত দাস , নদীয়া : ফের উত্তপ্ত কাশ্মীর। পর্যটকদের উপর বর্বর জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। একাধিক জায়গায় চালানো হয়েছে ধারাবাহিক গুলি ও গ্রেনেড হামলা। প্রাণ হারিয়েছেন অন্তত ২৬-৩০ জন, তাঁদের মধ্যে রয়েছেন একাধিক বাঙালিও। আতঙ্কের সেই রাতের সাক্ষী হয়ে উঠলেন নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা নবদম্পতি সুদীপ্ত দাস ও দেবশ্রুতি দাস। হানিমুনে গিয়ে মৃত্যুকে একপ্রকার ছুঁয়ে ফিরে এসেছেন তাঁরা।
পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার মুখে পড়ে তড়িঘড়ি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন এই দম্পতি। সুদীপ্ত দাস জানান, “হঠাৎ করেই গুলির শব্দে চমকে উঠি। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গোলাগুলি। প্রাণ হাতে নিয়ে আত্মীয়ের বাড়িতে ছুটি।” দেবশ্রুতি জানিয়েছেন, “চোখের সামনে মানুষ মাটিতে লুটিয়ে পড়ছেন। আজও বিশ্বাস হচ্ছে না, সত্যিই বেঁচে আছি আমরা।”
সোমবার রাতে যখন হামলা শুরু হয়, তখন তাঁরা ছিলেন পেহেলগাঁওয়ের একটি জনপ্রিয় পর্যটকস্থলে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কোনওক্রমে একটি আত্মীয়ের বাড়িতে পৌঁছন তাঁরা। বর্তমানে শ্রীনগরের সেই বাড়িতেই রয়েছেন সুদীপ্ত ও দেবশ্রুতি। ভিডিও কলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করেছেন— তাঁরা এখন নিরাপদে।
কাশ্মীরের পর্যটন কেন্দ্রীক এই বিস্ফোরণ ও হামলার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে সেনাবাহিনী। চলছে তল্লাশি অভিযান, সংঘর্ষ এখনও জারি। কেন্দ্রীয় সরকারও পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে বলে সূত্রের খবর।
এদিকে কৃষ্ণনগরে, দাস পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। সুদীপ্তর মা বলেন, “ছেলেকে আর বউমাকে ফিরে না পাওয়া পর্যন্ত শান্তি নেই। ওদের ফেরার অপেক্ষায় আছি।” সূত্রের খবর, আগামী এক-দুদিনের মধ্যেই দম্পতি ফিরবেন নদিয়ায়।
প্রাণে বেঁচে ফেরা এই অভিজ্ঞতা তাঁদের জীবনের এক অমোচনীয় অধ্যায় হয়ে থাকবে বলেই জানিয়েছেন নবদম্পতি। আনন্দে শুরু হওয়া সফর যে এমন বিভীষিকায় রূপ নেবে, তা কল্পনাও করতে পারেননি তাঁরা।

ভিডিও দেখুন-

Post Views: 191

Continue Reading

Previous: ডিএ মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে
Next: কাশ্মীরে ছিলেন দিপিকা-শোয়েবও! কেমন আছেন তারকা দম্পতি?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.