Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডিএ মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে

ডিএ মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে

Online Desk এপ্রিল 23, 2025
20250423_132933.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘভাতার দাবিতে আন্দলন করে আসছে। বিষয়টি নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানি হল না। ফলে অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের।

সূত্রের খবর, সময়ের অভাবের কারণে মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি হয়নি। তবে পরবর্তীতে কবে এই মামলার শুনানি হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে প্রথম উঠেছিল ২০২২ সালের ২৮ নভেম্বর। এই সংক্রান্ত মামলার শেষ শুনানি হয়েছিল গত বছর ডিসেম্বর মাসের ১ তারিখে।

সুপ্রিম কোর্টের ক্রমতালিকায় ৫১ নম্বরে ছিল ডিএ মামলাটি। তাই ২২ এপ্রিল শুনানি হতে পারে বলে মনে করেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। গত বছর ৩ নভেম্বর শীর্ষ আদালত জানিয়েছিল ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানিন প্রয়োজন। কিন্তু তারপর থেকে সময়ের অভাবে সুপ্রিম কোর্টে আর শুনানি হয়নি।

রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘভাতা দেওয়ার বিষয়ে ২০২২ সালের ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। অন্য দিকে চলতি বছরের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বর্ধিত হারে মহার্ঘভাতা ঘোষণা করায় চলতি মাসেই সেই টাকা হাতে পাওয়ার কথা সরকারি কর্মীদের।

Post Views: 111

Continue Reading

Previous: দুই জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ ও ‘খতরো কে খিলাড়ি’ আর দেখা যাবে না কালার্সে!
Next: কাশ্মীরে জঙ্গি হামলার মধ্যেয প্রাণে বাঁচলেন নদিয়ার দম্পতি, জানালেন আতঙ্কের অভিজ্ঞতা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.