ওঙ্কার ডেস্ক: ফুটবল ভারতীয়দের কাছে এক আবেগ। কিন্ত সেই খেলার দেখার সময়ে যদি কারেন্ট চলে যায়। তবে কি খেলা দেখার স্বাদ আগের মত থাকে। এমনই এক ঘটনা ঘটেছে কেরালায়। রাতের বেলা খেলা দেখার সময় লোডশেডিং-র ফলে অনেকেই টিভি দেখতে পারেননি। এর ফলে এক দল যুবক লোকাল ইলেক্ট্রিসিটির অফিসের বাইরে গিয়ে আন্দোলন করেন। ঘটনাটি ঘটেছে কেরালার কাঞ্জুর জেলার এররাকুলামে। জানা গিয়েছে, ওই এলাকার কিছু দল যুবক যারা রাতের বেলা কেহ্লা দেখছিলেন। আচমকাই লোডশেডিং হয়ে যাওয়ার ফলে কিছু দল যুবক একে একে করে স্থানীয় ইলেকট্রিক অফিসে গিয়ে হাতে মোবাইল নিয়ে আন্দোলন করেন। এই ঘটনা নিয়ে এলাকায় গতকাল রাতে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
উল্লেখ্য, গতকাল পর্তুগালের সঙ্গে কঙ্গোর খেলা ছিল। সেই খেলায় বছর ৪১ এর রোনাল্ডো আগের মত সেই আক্রমানের ভঙ্গি দেখাতে পারেননি। সেই নিয়ে তৈরি হয়েছে ফুটবল প্রেমীদের মনে তৈরি হয়েছে হতাশা। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে কঙ্গো। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো শক্তিশালী পর্তুগাল। অথচ আফ্রিকান এই দেশটির প্রস্তুতি ছিল কার্যত শূন্য। দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় টানা ২১ দিন কোয়ারেন্টিনে বন্দি ছিলেন স্যামুয়েল মুথুস্বামীরা। প্রস্তুতির সব পরিকল্পনা ভেস্তে গেলেও, একবুক সাহস সম্বল করে মাঠে নেমেছিলেন তাঁরা। প্রথম ৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ার পরও দমে যায়নি কঙ্গো। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠে মাথা ছুঁইয়ে ইতিহাস গড়েন ইয়োআন উইজা। বিশ্বকাপে কঙ্গোর ইতিহাসে এটিই প্রথম গোল এবং এই ড্র-এর মাধ্যমে তারা অর্জন করল বিশ্বকাপের প্রথম পয়েন্ট। ক্রস থেকে অনবদ্য এক হেডে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস। মাঠজুড়ে তখন শুধুই লাল জার্সিধারীদের দাপট। কিন্তু প্রথম ১৫ মিনিটের ধাক্কা সামলে নিয়েই রক্ষণ জমাট করেন কঙ্গোর স্টিভ কাপাউদিরা।
এরপর থেকে পর্তুগালের হতাশার শুরু। মাঝমাঠে ভিতিনহা দুর্দান্ত পরিশ্রম করলেও কঙ্গোর দীর্ঘদেহী ডিফেন্ডারদের দেয়াল ভাঙা সম্ভব হয়নি। উলটে পর্তুগালের রক্ষণে ধরা পড়েছে স্কুল পর্যায়ের গাফিলতি। রেনাতো ভেগা এবং টমাস আরাউখোর বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। উইজা যখন হেডে গোল করছেন, তখন পর্তুগিজ ডিফেন্ডারদের কাউকেই তাঁর ধারেকাছে দেখা যায়নি। ভিআইপি বক্সে বসে পেপে কিংবা ডাগআউটে বসে রিকার্ডো কার্ভালহোরা নিশ্চয়ই নিজেদের উত্তরসূরিদের এই রক্ষণ দেখে হতাশ হয়েছেন।