নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর; বীজপুরের প্রাক্তন বিধায়কের দলীয় কার্যালয় ও বাসভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী। ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের উদ্যোগে বীজপুরের প্রাক্তন বিধায়কে সুবোধ অধিকারী দলীয় কার্যালয় তথা বাসভবন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এই উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য ত্রাণ সামগ্রী রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর উৎস, সংরক্ষণের কারণ এবং সেগুলি সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনও পর্যন্ত প্রাক্তন বিধায়কের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।