Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সবুজ মেরুনে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে

সবুজ মেরুনে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে

Online Desk জুন 18, 2026
WhatsApp-Image-2026-06-18-at-2.00.52-PM.jpeg

মোহনবাগান সুপার জায়ান্টের নতুন মরসুমের রক্ষণ আরও শক্তিশালী হল। ভারতের জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার রাহুল শঙ্কর ভেকে যোগ দিলেন সবুজ মেরুনে। এক বছরের চুক্তিতে। অভিজ্ঞ এবং কলকাতায় আগে খেলে যাওয়া রাহুল মূলত সেন্টার ব্যাক। রাইট ব্যাকেও খেলতে পারেন। জাতীয় দলের জার্সিতে ৫০ টিরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি অধিনায়কত্বও করেছেন দেশের। গত কয়েকবছর ইন্ডিয়ান সুপার লিগে চুটিয়ে খেলছেন রাহুল। সেট পিসে অনেক গোলও আছে তাঁর। অভিজ্ঞতার জন্য তিনি যে কোনও দলের কাছেই সম্পদ। কলকাতায় আগে ডার্বি খেলে যাওয়ার সুবাদে সবুজ মেরুন সমর্থকদের আবেগ, পরিবেশ ও দলের ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে ধারণা আছে রাহুলের। চুক্তিতে সই করার পর এমবি এসজি মিডিয়াকে রাহুল ভেকে যা বললেন………
“যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই মোহনবাগানে খেলার স্বপ্ন থাকে। দেশের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং রোমাঞ্চিত। এখানে আমার ভারতীয় দলের সতীর্থরা অনেকেই খেলে। তাই মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না। অভিজ্ঞতা ও নিজের দক্ষতা দিয়ে দলকে সাহায্য করতে আমি তৈরি। কোচ আমাকে সুযোগ দিলে নিজের সেরাটা দেব।“
“কেরল, মুম্বই, বেঙ্গালুরুর মতো দলের জার্সিতে নিয়মিত ইন্ডিয়ান সুপার লিগ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছি। বিপক্ষে দলে খেলার সুবাদে জানি মোহনবাগান কতটা শক্তিশালী দল নিয়ে নামে। এবারও দেশের সেরা দল হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ভারতের জার্সিতে ও বিভিন্ন ক্লাবের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি। ট্রফি জিতেছি। এবার আমার লক্ষ্য সবুজ মেরুন জার্সিতে ডার্বি জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়া। শুধু আই এস এল নয়, মোহনবাগান ম্যানেজমেন্টের যা দর্শন তাতে সব ট্রফি জেতার জন্যই তারা দল তৈরি করে। যা আমার ভাবনার সঙ্গে মেলে।“
“কলকাতা আমার কাছে নতুন খেলার জায়গা নয়। আমি ইস্টবেঙ্গলে খেলেছি। সবারই নিশ্চয়ই মনে আছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে গোল করেছিলাম এবং জিতেওছিলাম। এবার সেটা উল্টে দেবার সুযোগ এসেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে জেতার ও গোল করার ইচ্ছে আছে। কলকাতায় ফের খেলতে আসার চুক্তিতে সই করার সময়, এই প্রতিজ্ঞাটা বুকে নিয়েই সই করেছি। দেখা যাক সেই স্বপ্ন পূরণ করতে পারি কী না।“

Post Views: 25

Continue Reading

Previous: দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে
Next: ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

সম্পর্কিত গল্প

arup-bishwas.png

নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ বলে দাবি করে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার অনুরোধ অরূপ বিশ্বাসের

Online Desk জুন 18, 2026
Untitled.png

ফের কি চক্রান্ত করছে পাকিস্তান! বঙ্গোপসাগরে মোতায়েন করতে চলছে সাবমেরিন

Online Desk জুন 18, 2026
Untitled.png

লোডশেডিং-র ফলে অনেকেই খেলা দেখতে পারেননি, প্রতিবাদে ইলেকট্রিক অফিস ঘেরাও করল আমজনতা

Online Desk জুন 18, 2026

You may have missed

ram-mandir.jpg

রাম মন্দিরের দানবাক্স থেকে কোটি কোটি টাকা চুরি, সিসিটিভিতে কারচুপির হদিশ

Online Desk জুন 18, 2026
arup-bishwas.png

নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ বলে দাবি করে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার অনুরোধ অরূপ বিশ্বাসের

Online Desk জুন 18, 2026
gun.jpg

পাকিস্তানে সংখ্যালঘু নিধন, গুরুদুয়ারের ভিতরে শিখ দম্পতিকে গুলি করে খুন

Online Desk জুন 18, 2026
Untitled.png

ফের কি চক্রান্ত করছে পাকিস্তান! বঙ্গোপসাগরে মোতায়েন করতে চলছে সাবমেরিন

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.