Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভারতীয় স্বাদ

ভারতীয় স্বাদ

Online Desk ফেব্রুয়ারি 2, 2024
WhatsApp-Image-2024-02-02-at-2.25.55-PM.jpeg

নিজস্ব প্রতিনিধিঃ গ্লোবালাইজেশনের ধাক্কায় হারাতে বসা নানা রান্না নতুন করে প্রাণ পেল তাঁদের হাতের ছোঁয়া। ‘বেটার কিচেন’’ পত্রিকার উদ্যোগে এরাজ্যের দুর্গাপুরে হয়ে গেল এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ বা এভারেস্ট বিকেসিসি। বিভিন্ন প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্টের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরাই এই প্রতিযোগিতায় যোগ দেন। পশ্চিমবঙ্গ থেকে যাঁরা সেমিফাইনালের গণ্ডি পার করলেন, ফাইনালের জন্য তাঁদের যেতে হবে মুম্বই।দুর্গাপুরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এনএসএইচএম-এ এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘ফ্লেভারস অফ ইন্ডিয়া’ – মানে ভারতের রান্নাবান্নার আস্বাদ। পুরনো দিনের রান্না পরিবেশন করা হয়েছে ভারতীয় সংস্কৃতির সঙ্গে আধুনিক আপ্যায়নের মিশেলে। এভারেস্ট বিকেসিসি সেশন ৫-এর বিচারকমণ্ডলীর মধ্যে ছিলেন ফর্চুন হোটেলের এগজিকিউটিভ শেফ দেবদত্ত বন্দ্যোপাধ্যায় ও শেফ দীপনাথ মুখোপাধ্যায়। প্রতিযোগীদের উপকরণ ব্যবহারের কৌশলের তাঁরা প্রশংসা করেন।সেশন ৫ মোট ১৫টি শহরজুড়ে হচ্ছে, এর মধ্যে রয়েছে: লখনউ, দুর্গাপুর, চণ্ডীগড়, দেরাদুন, দিল্লি এনসিআর, ইন্দোর, কোট্টায়ম, বেঙ্গালুরু, জয়পুর, পুণে, পাটান, মুম্বই, কোলাপুর ও গোয়া। প্রতিটি শহরের চ্যাম্পিয়নরা মার্চের ২৯-৩০ তারিখ চূড়ান্ত পর্যায়ে রান্না করবেন মুম্বইয়ে।এই প্রতিযোগিতায় পাশে রয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ, ইন্ডিয়া কুলিনারি ফোরামসহ অন্যান্য সংস্থা।‘বেটার কিচেন’ পত্রিকার প্রকাশক একতা ভার্গব মনে করেন, এই প্রতিযোগিতার ফলে প্রতিযোগিরা আরও বেশি করে ভারতীয় রান্নার ব্যাপারে আগ্রহী ও দক্ষ হয়ে উঠবেন। একই সঙ্গে তাঁরা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় খাবার ও রন্ধনপ্রণালীও জনপ্রিয় করার ব্যাপারে সাহায্য করতে পারবেন।এ বছর থেকে এই প্রতিযোগিতার সঙ্গে চালু হলো বেটার কিচেন বেকারি প্রতিযোগিতাও।এই সব প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি ইউএসএ শেফ এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামে ৫৭৫০ মার্কিন ডলার স্কলারশিপ পাবেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পাবেন যথাক্রমে ১০০০ ও ৭৫০ মার্কিন ডলারের স্কলারশিপ।সঙ্গে এভারেস্ট বিকেসিসি-এর ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট অ্যান্ড স্টাডি অ্যাব্রোড পার্টনার, উইজডম কেরিয়ার এবং এডুকেশনের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রে এক বছরের ইন্টার্নশিপ প্লেসমেন্ট পাবেন।এনআইএইচটিএম দুর্গাপুর এনএসএইচএম নলেজ ক্যাম্পাসের অধ্যক্ষ ডঃ মিলিন্দ মনে করেন, জাতীয় স্তরে প্রতিযোগিতার সুযোগ পেয়ে ছাত্রছাত্রীরা নিজেদের আরও মেলে ধরার সুযোগ পেয়েছেন। এই সিজিন যত বেশি করে হবে ছাত্রছাত্রীরাও তত বেশি সুযোগ পাবে।

Post Views: 90

Continue Reading

Previous: আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা
Next: মামলাকারীদের জন্যই মেধাতালিকা!

সম্পর্কিত গল্প

Untitled-ak.png

ভোটের মুখে তৃণমূল কার্যালয়ের পোস্টারে অনুব্রতকে সরিয়ে বসল কাজলের মুখ

Online Desk মার্চ 10, 2026
GYANESH.jpg

বঙ্গ সফরের শেষ দিনেও ঠাসা বৈঠক জ্ঞানেশ কুমারের, বিকেলে ফিরবেন দিল্লিতে

Online Desk মার্চ 10, 2026
NABANNA-1.jpg

রাষ্ট্রপতির বঙ্গ সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি, শাহের মন্ত্রককে রিপোর্ট পাঠাল নবান্ন

Online Desk মার্চ 10, 2026

You may have missed

tarique.jpg

বাংলাদেশে জ্বালানি সঙ্কট মেটাতে ভারতের দ্বারস্থ তারেক সরকার! মঙ্গলে ঢাকায় যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

Online Desk মার্চ 10, 2026
Untitled-ak.png

ভোটের মুখে তৃণমূল কার্যালয়ের পোস্টারে অনুব্রতকে সরিয়ে বসল কাজলের মুখ

Online Desk মার্চ 10, 2026
MOJ.jpg

মোজতবা খামেনেই মৃত্যুকামনা, নয়া সুপ্রিম লিডারের পাশে থাকার বার্তা রাশিয়ার

Online Desk মার্চ 10, 2026
lpg.jpg

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.