Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উইকেটে পুজো দিয়ে অনুশীলন শুরু নাইটদের

উইকেটে পুজো দিয়ে অনুশীলন শুরু নাইটদের

Online Desk মার্চ 16, 2024
WhatsApp-Image-2024-03-16-at-08.03.30.jpeg

স্পোর্টস ডেস্ক : ১০ বছর হয়ে গেল, কলকাতায় ট্রফি আসেনি। ২০২১ সালে সুবর্ণ সুযোগ এসেছিল, তাও হাতছাড়া হয়েছে। এবার ট্রফির খোঁজে ঘরের মাঠে শুক্রবার থেকে অনুশীলন শুরু করল কেকেআর। গৌতম গম্ভীরের পরামর্শে উজ্জীবিত হচ্ছে দল। শুরুর আগে পুজোও হয়ে গেল।মুম্বই অ্যাকাডেমিতে অভিষেক নায়ারের তত্ত্বাবধানে প্রস্তুতি সারছিলেন রিঙ্কু সিং, রমনদীপ সিংরা। শুক্রবার থেকে কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরও ছিলেন এদিন ইডেনের অনুশীলনে । তবে বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দেবেন, এ নিয়ে কোনও তথ্য দেয়নি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিলামে এ বার রেকর্ড গড়েছে কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে অজি বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে নিয়েছে কেকেআর।আপাতত ৭ এপ্রিল অবধি বোর্ড আইপিএলের সূচি ঘোষণা করেছে। তার মধ্যে ইডেনে হোম ম্যাচ শুধুমাত্র আগামী ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে নাইটরা। শনিবার নির্বাচনের দিন ঘোষণা করলে বাকি সূচি ঘোষণা হবে।কলকাতা নাইট রাইডার্স রিটেইন করেছে যাঁদের- আন্দ্রে রাসেল, অনুকূল রায়, হর্ষিত রানা, জেসন রয়, নীতীশ রানা, রহমানুল্লা গুরবাজ, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, সূয়াশ শর্মা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।

দলে নতুন মুখ– মিচেল স্টার্ক, মুজিব উর রহমান, শেরফান রাদারফোর্ড, গাস অ্যাটকিনসন, মণীশ পান্ডে, কোনা শ্রীকার ভরত, চেতন সাকারিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, সাকিব হুসেন।

Post Views: 82

Continue Reading

Previous: শতাধিক ট্রেন বাতিল,সমস্যায় নিত্যযাত্রীরা
Next: গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে ফের নাইটদের চ্যাম্পিয়ন করতে মনীশ পান্ডে

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.