Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শাহরুখের সামনেই রেকর্ড রানে দিল্লি বধ নাইটদের

শাহরুখের সামনেই রেকর্ড রানে দিল্লি বধ নাইটদের

Online Desk এপ্রিল 4, 2024
WhatsApp-Image-2024-04-04-at-11.42.30-AM.jpeg

স্পোর্টস ডেস্ক : দিল্লী জয়ের হ্যাটট্রিক। শাহরুখ খানের উপস্থিতিতে আইপিএলের সবচেয়ে বড় জয় তুলে নিল কলকাতা নাইট রা ইডার্স। বুধবার রাতে বিশাখাপত্তনামে ১০৬ রানে জিতল নাইটরা। গৌতম গম্ভীরের “মিডাস টাচ”এ দুরন্ত প্রত্যাবর্তন। প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২৭২ রান তোলে কেকেআর। জবাবে ১৭.২ ওভারে ১৬৬ রানে অলআউট দিল্লি ক্যাপিটালস। পরপর তিনটে ম্যাচ জিতে একনম্বরে চলে গেল কলকাতা। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার শুরুতেই তিন ম্যাচ জিতল কেকেআর। এদিন মাত্র ৬ রানের জন্য আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড হল না নাইটদের। তবে অন্য দুটো নজির গড়ে কেকেআর। আইপিএলে তাঁদের সর্বোচ্চ রানের ইনিংস খেলল শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেটে ২৪৫ রান করেছিল কেকেআর। এদিন সেটাকে ছাপিয়ে যায়। একইসঙ্গে আইপিএলে দিল্লির বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংস কলকাতার। এই রেকর্ড আগে ছিল চেন্নাইয়ের। গতবছর ৩ উইকেট হারিয়ে ধোনির দল করেছিল ২২৩ রান। সেই রেকর্ড ভেঙে দিল নাইটরা। বিশাখাপত্তনামের মাঠে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড কেকেআরের। এর আগে এই নজির ছিল চেন্নাইয়ের। মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৩ রান করেছিল সিএসকে। সৌরভ, পন্টিংয়ের দলের বিরুদ্ধে ছয়ের বন্যা বইয়ে দেয় নাইটরা। সুনীল নারিনের ঝোড়ো ৮৫ রানে শুরুতেই বেসামাল দিল্লি। আর ম্যাচে ফিরতে পারেনি ঋষভ পন্থের দল। বেগুনি শার্টে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরের পাশে বসে দলের দুর্ধর্ষ জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন শাহরুখ খান।

Post Views: 85

Continue Reading

Previous: অনুব্রত বিজেপিতে যায়নি তাই জেল খাটছে:অভিষেক
Next: বাংলার ফুটবলে উন্নতি করতে লিগে একাধিক নিয়ম আনছে আইএফএ

সম্পর্কিত গল্প

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026

You may have missed

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.