Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিরাট ম্যাচের আগে নারিনের প্রশংসায় গম্ভীর

বিরাট ম্যাচের আগে নারিনের প্রশংসায় গম্ভীর

Online Desk এপ্রিল 21, 2024
IMG-20240420-WA0127.jpg

স্পোর্টস ডেস্ক :সুনীল নারিনের ভূয়সী প্রশংসা করেন কেকেআরের মেন্টর। দাবি, আইপিএলে তাঁর দেখা সেরা বোলার তিনি। ১৩ বছর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে প্রথমবার নারিনকে দেখেন কেকেআরের মেন্টর। গম্ভীর বলেন, “সবে সাত, আটটা বল খেলেছি। তখনই বুঝেছিলাম ও টি-২০ ক্রিকেটের কিংবদন্তি হয়ে উঠবে। এখন কোথায় পৌঁছে গিয়েছে দেখুন। আইপিএলের ইতিহাসের সেরা বোলার নারিন।” কেকেআরের সমর্থকদের দরাজ সার্টিফিকেট জিজির। তাঁদের সেরার তকমাও দিলেন। গম্ভীর বলেন, “আমি মনে করি, কেকেআরের সমর্থকরাই সেরা। ইতিহাস ঘাঁটলে সেটা বোঝা যাবে। প্রথম তিন বছর ব্যর্থতা সহ্য করতে হয়েছে। কঠিন সময়ও সমর্থকরা পাশে থেকেছে।” গম্ভীরের সঙ্গে সম্পর্ক ভাল না ধোনির। ২০১১ বিশ্বকাপের পর যা প্রকাশ্যে চলে আসে। এদিন কেকেআরের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তাঁর কথার বিরোধিতা করেন গম্ভীর। ধোনি প্রায়ই বলেন, তিনি প্রক্রিয়ায় বিশ্বাসী। যেই কারণে নিজে থাকতে থাকতেই নেতৃত্বের ভার তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। তবে এই বিষয়ে ভিন্ন মেরুতে গম্ভীর। তিনি বিশ্বাসী রেজাল্ট। গম্ভীর বলেন, “আমার কাছে রেজাল্টই আসল। প্রক্রিয়ায় আমি বিশ্বাসী নই। মানুষ আসে কেকেআরের জয় দেখতে।” মালিক হিসেবে শাহরুখ খানের প্রশংসা করেন জিজি। ২০১৪ আইপিএলে টানা চারটে ম্যাচ হেরেছিল নাইটরা। রান পাননি গম্ভীর। দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু শাহরুখের হস্তক্ষেপে সেটা হয়নি। কিং খান বলেন, “যতদিন আমি আছি, তুমি এইসব কিছু ভাববে না।” আরসিবির বিরুদ্ধে গুরুত্বপুর্ণ ম্যাচে নামার আগে কেকেআরের পডকাস্টে এমন অনেক গোপন তথ্য ফাঁস করেন নাইটদের মেন্টর।

Post Views: 83

Continue Reading

Previous: বেঙ্গল প্রোটি২০তে দল মেদিনীপুরের দল কিনল রেশমি গ্রুপ
Next: চায়ের আড্ডায় বিস্ফোরক লকেট

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

SENSEX.jpg

যুদ্ধের আবহে পুড়ছে শেয়ার বাজার, নিফটি নিম্নগামী, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সও

Online Desk মার্চ 9, 2026
GYANESH-KUMAR.jpg

জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে রাজীব কুমার ফিরহাদ হাকিম

Online Desk মার্চ 9, 2026
WhatsApp-Image-2026-03-09-at-12.19.38-PM.jpeg

চিরঘুমে টলিপাড়ার দাপুটে ভিলেন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

Online Desk মার্চ 9, 2026
GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.