Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতার বুকে বাংলা বলায় ছাত্রদের বেধড়ক মারধর

কলকাতার বুকে বাংলা বলায় ছাত্রদের বেধড়ক মারধর

Online Desk আগস্ট 21, 2025
20250821_111526.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা ভাষায় কথা বলে শুনতে হল বাংলাদেশি তকমা। বিজেপিশাসিত কোনও ভিন রাজ্য নয়। পশ্চিমবঙ্গের রাজধানী খোদ কলকাতার বুকে এই ঘটনা ঘটেছে বুধবার রাতে। শুধু তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়াদের বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

অভিযোগ, মোবাইল ফোনের সরঞ্জাম কিনতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র গিয়েছিল শিয়ালদহ ব্রিজের নীচে এক দোকানে। সেখানে দরদাম করার সময় দোকানদারের সঙ্গে তার বচসা বাঁধে। দোকানদার হিন্দিভাষী ছিল বলে অভিযোগ। সেই বচসার সময় বাঙালি পড়ুয়াকে বাংলা বলার জন্য গালাগালি করেন অভিযুক্ত দোকানদার। শুধু তাই নয় ওই ছাত্রকে বাংলাদেশি তকমা দিয়ে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর ওই ছাত্র হোস্টেলে ফিরে গিয়ে সহপাঠীদের গোটা বিষয়টি জানায়, এরপর বেশ কয়েকজন ছাত্র আক্রান্ত ওই পড়ুয়াকে সঙ্গে নিয়ে সেই দোকানে যায়। অভিযোগ, তখন হিন্দি ভাষী ব্যবসায়ীরা পড়ুয়াদের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয় ছাত্রদের উপর। হামলার জেরে জখম হয় চার ছাত্র। চিকিৎসার জন্য তাদেরকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

গোটা বিষয়টি জানিয়ে আক্রান্ত ছাত্ররা অভিযোগ দায়ের করেছে মুচিপাড়া থানায়। থানার বাইরে বসে বিক্ষোভ দেখায় তআরা। অভিযুক্ত দোকানদারদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছে ছাত্ররা।

Post Views: 151

Continue Reading

Previous: আল্লু অর্জুনের সঙ্গে এবার জুটি বাঁধছেন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন, কোন ছবিতে ধরা দেবেন অভিনেতা ও অভিনেত্রী?
Next: রাশিয়াকে জব্দ করতেই ভারতকে শাস্তি; দাবি হোয়াইট হাউসের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.