Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাশিয়াকে জব্দ করতেই ভারতকে শাস্তি; দাবি হোয়াইট হাউসের

রাশিয়াকে জব্দ করতেই ভারতকে শাস্তি; দাবি হোয়াইট হাউসের

Online Desk আগস্ট 21, 2025
Trump.png

ওঙ্কার ডেস্ক: ভারতের রফতানির ওপর দ্বিগুণ শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন। ওয়াশিংটনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই পদক্ষেপ সরাসরি ভারতের বিরুদ্ধে নয়, বরং রাশিয়ার ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই নেওয়া হয়েছে। ফলে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে ভূ-রাজনৈতিক দিক থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী, আগের ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি আরও ২৫ শতাংশ যুক্ত করে ভারতের রফতানির ওপর কার্যত ৫০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। অর্থাৎ মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ আরও কঠিন হয়ে পড়ল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সাংবাদিক সম্মেলনে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বারবার জানিয়েছেন, তিনি চান না ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হোক। রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত যে মস্কোর সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক রাখছে, সেটাই এখন মূল ফোকাস।”
নয়াদিল্লি অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে খুব সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে এবং ভারতের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই কূটনৈতিক পথে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই শুল্কনীতি শুধু বাণিজ্যিক চাপ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানকে নতুন করে পরীক্ষার মুখে ফেলবে। একদিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা এই দুইয়ের সমন্বয় রক্ষা করাই এখন নয়াদিল্লির বড় চ্যালেঞ্জ।
অর্থনীতিবিদদের আশঙ্কা, শুল্ক বৃদ্ধির ফলে ভারতের টেক্সটাইল, ওষুধ, ইস্পাত এবং যন্ত্রপাতি শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে উঠবে, যার ফলে রফতানি খাতে বড় ধাক্কা আসতে পারে। আমেরিকার এই নতুন শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি ভূ-রাজনীতিতেও চাপ বাড়াল ভারতের ওপর। এখন দেখার বিষয়, নয়াদিল্লি কূটনৈতিকভাবে কত দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি সামলাতে পারে।

Continue Reading

Previous: কলকাতার বুকে বাংলা বলায় ছাত্রদের বেধড়ক মারধর
Next: ধূমকেতুর সাফল্য জড়িয়ে এবার মুম্বইয়ের পথে শুভশ্রী গাঙ্গুলি?

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.