Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধরাছোঁয়ার নাগালে নেই সোনা, ধনতেরাসে মাথায় হাত মধ্যবিত্তের

ধরাছোঁয়ার নাগালে নেই সোনা, ধনতেরাসে মাথায় হাত মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 18, 2025
Gold-D.jpg

নিজস্ব সংবাদদাতা : শুরু হল ধনতেরাস। এই দিন নাকি সোনা ও রুপো কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ পায় পরিবার। সংসারে সুখ সমৃদ্ধি আসে। শনিবার, ১৮ অক্টোবর ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে বেলা ১২টা ১৮ মিনিট থেকে পরের দিন অর্থাৎ রবিবার, ১৯ অক্টোবর রাত ১টা ৫১ মিনিট পর্যন্ত চলবে। ধনতেরসের দিন মা লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়। তার সঙ্গে ধন্বন্তরীরও পুজো হয়। ধনতেরাস পুজোর সঠিক সময়, শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ‘‘সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত’’।

কথিত আছে ধনতেরসের দিন সোনা, রুপো এবং নতুন যে কোনো বাসনপত্র, বা অন্যান্য মূল্যবান ধাতু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই ধারণা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের সঙ্গে জড়িত।

বাঙালির কাছে সোনা ঐতিহ্যের প্রতীক হলেও, এবার তাঁদের মাথায় হাত। যেভাবে দিন দিন দাম বেড়ে চলেছে তাতে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সোনা। শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ধনতেরাস দিন কলকাতায় হলমার্ক সোনা (২২ ক্যারেট) ১ গ্রামের দাম ১২,৫১০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,২৫,১০০ টাকা যা আগের দিনের থেকে ৩০০ টাকা বেড়েছে। এবং এই দিন খুচরো পাকা সোনা (২৪ ক্যারেট) ১ গ্রামের দাম ১৩,১৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৩১,৬০০ টাকা যা আগের দিনের থেকে ৩০০০ টাকা বেড়েছে। অন্যদিকে, খুচরো রুপো ১০০ গ্রামের দাম ১৭,৩৭০ টাকা যা আগের দিনের থেকে ১৯৫ টাকা কমেছে এবং ১ কেজির দাম ১,৭৩,৭০০ টাকা যা আগের দিনের থেকে ১,৯৫০ টাকা কমেছে। এবং রুপোর বাট ১০০ গ্রামের দাম ১৭,৩৬০ টাকা, এক কেজি রুপোর বাটের দাম ১,৭৩,৬০০ টাকা হয়েছে। এগুলির প্রত্যেকটির সঙ্গে যুক্ত করা হবে জিএসটি এবং টিসিএস।

ধনতেরাস আশা মানেই দীপাবলি বা আলোর উৎসব শুরু হয়ে যাওয়া, যা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। ২০২৫ সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে পালিত হবে, যার কারণে ধনতেরাস উদযাপনের তারিখ এবং সময় নিয়ে সমস্যা তৈরি হয়। তবে পঞ্জিকা অনুসারে, শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ধনতেরাস পালিত হবে।ধনতেরাসের পুজো প্রদোষ কালে করায় সবচেয়ে শুভ ফলদায়ক বলে মনে করা হয়। শনিবার, ১৮ অক্টোবর, পুরো দিন জুড়েই কেনাকাটা করা যেতে পারে তবে বৃষভ কাল এবং লাভ যোগে কেনাকাটা সবচেয়ে শুভ বলে ধরা হয়।

Post Views: 172

Continue Reading

Previous: ওড়িশায় ভিন রাজ্যের কিশোরীকে ধর্ষণ, তদন্তে ভুবনেশ্বর পুলিশ
Next: কালীপুজোয় কড়া নজরদারি কলকাতা পুলিশের, ধর্মতলায় উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.