Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কালীপুজোয় কড়া নজরদারি কলকাতা পুলিশের, ধর্মতলায় উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি

কালীপুজোয় কড়া নজরদারি কলকাতা পুলিশের, ধর্মতলায় উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি

Online Desk অক্টোবর 18, 2025
Baji-R.jpg

নিজস্ব সংবাদদাতা : কালীপূজোয় প্রতিবারই নিষিদ্ধ বাজি-কে কেন্দ্র করে বিশেষ প্রশাসনিক তৎপরতা দেখা দেয়। এবছরও প্রাশাসনের তরফে রয়েছে বেশ কিছু কড়া নিশেধাজ্ঞা। কিন্তু তা সত্ত্বেও বে-আইনি বাজির ঘাটতি নেই। খোদ কলকাতার ধর্মতলা থেকেও উদ্ধার হল বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি।

কালীপুজোর দু’দিন আগে ধর্মতলায় চলল পুলিশি অভিযান। শনিবার সকালে গোপন সূত্রে, খবর পেয়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে কলকাতা পুলিশ। প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে লালবাজারের গুন্ডাদমন শাখা। যার মধ্যে বেশকিছু শেল, চকলেট বোমা সহ অন্যান্য বাজি।

জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ জিশান। তার বয়স ২৩ বছর। তিনি তোপসিয়া থানা এলাকার বাসিন্দা। ধৃতের থেকে তিনটি নাইলনের বস্তা ও একাধিক বক্স উদ্ধার করা হয়। তা খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে প্রচুর নিষিদ্ধ বাজি। তারপরই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ওই অভিযুক্তের বিরুদ্ধে ময়দান থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে হাওড়া, পতিহাল, বড়গাছিয়া, মুন্সিরহাট এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ শব্দ বাজি এবং বাজি তৈরির মশলা-সহ নানান সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। তবে প্রশাসনের তরফে কড়া নজরদারি থাকা সত্ত্বেও বারংবার কীভাবে নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার হচ্ছে তা নিয়েই উঠছে বড়সড় প্রশ্ন।

Post Views: 144

Continue Reading

Previous: ধরাছোঁয়ার নাগালে নেই সোনা, ধনতেরাসে মাথায় হাত মধ্যবিত্তের
Next: শ্রীরামপুরে দাঁড়িয়ে কল্যাণকে পাল্টা খোঁচা সুকান্ত মজুমদারের ! বললেন, ‘ছুঁচোকে ভয় পাবেন না’

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.