Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সজল ঘোষ, মুর্শিদাবাদ ইস্যুতে কী আর্জি বিজেপি নেতার

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সজল ঘোষ, মুর্শিদাবাদ ইস্যুতে কী আর্জি বিজেপি নেতার

Online Desk মে 5, 2025
Sajal-Ghosh-HC.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : মুর্শিদাবাদ সন্ত্রাসে নিহতদের পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকি রয়েছে, একথা জানিয়ে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর অভিযোগ, পুলিশ জোর করে ওইসব আশঙ্কিত পরিবারগুলিকে কলকাতা থেকে উৎখাত করতে চাইছে। বাধা দিতে গেলে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসাও হয়। কী কারণে পুলিশ এমন কাজ করছে, কার নির্দেশে করছে, সেই প্রশ্ন তুলেছেন সজল।

ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্ত মুর্শিদাবাদে মৃত্যু হয়েছিল তিন জনের। সেইসময় প্রাণ ভয়ে বহু মানুষ অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছিলেন। নিরাপত্তার কারণে নিহতদের পরিবারের জন্য সল্টলেকে থাকার ব্যবস্থা করেছিল বিজেপি। এতদিন ওখানেই থাকছিলেন তাঁরা। অভিযোগ, হঠাৎ করে পুলিশ তাঁদের সেখান থেকে ফের মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আক্রান্ত পরিবারগুলি যাতে পুলিশি বিতাড়নের শিকার না হয় সে কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ।

পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নিহতদের পরিবার আইনি জটিলতায় পড়েছেন। যারা কলকাতায় রয়েছেন তাঁদের বিরুদ্ধে জেলা থেকে নিখোঁজ হওয়ার মামলা রুজু করা হয়েছে। তাই তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই কলকাতায় এসেছে মুর্শিদাবাদের পুলিশ এসেছে। এর সঙ্গে নিরাপত্তাহীনতার কোনও সম্পর্ক নেই। যদিও বিজেপি নেতা সজল ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। তাই তিনি এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।

এর মধ্যেই সোমবার থেকে দু’ দিনের মুর্শিদাবাদ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই তাঁর সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকা ঘুরে দেখার পরিকল্পনা। সূত্রের খবর, হিংসা কবলিত এলাকায় গিয়ে কথা বলবেন স্থানীয়দের সঙ্গে। সেই সঙ্গে তুলে দেবেন আর্থিক ক্ষতিপূরণ। একই সঙ্গে রয়েছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক। জানা গেছে, যাঁরা রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান এই সফরে মুখ্যমন্ত্রী তাঁদের হাতে সেইসব সুবিধা তুলে দেবেন প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ারও কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Continue Reading

Previous: রাসেল ম্যাজিকে নাইটরা টিকে,আর ২-৩ বছর রাসেল হয়ত কেকেআরেই!
Next: ফিরতে চলেছে বন্ধ হয়ে যাওয়া আবেগের ফেডারেশন কাপ!

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.