Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গরমিল বহির্ভূত জেলাগুলিতে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ হাইকোর্টের, কেন্দ্রের রিপোর্ট তলব

গরমিল বহির্ভূত জেলাগুলিতে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ হাইকোর্টের, কেন্দ্রের রিপোর্ট তলব

Online Desk এপ্রিল 10, 2025
thyythu.png

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বাংলায় ‘১০০ দিনের কাজ বন্ধ’ মামলায় কেন্দ্রর কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে “মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম”-এর একশো দিনের কাজ বন্ধ। এ ব্যাপারে দুর্নীতির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এই মামলায় তদন্তের জন্য হাইকোর্ট চার সদস্যের কমিটি গঠন করেছিল।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড, মৃত ব্যক্তির নামে জব কার্ড, অসত্য তথ্য দিয়ে জব কার্ড তৈরি করে কেন্দ্রের টাকা আত্মসাৎ করা হয়েছে, এই অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ওই মামলায় কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তিন সপ্তাহ অর্থাৎ ১৫ মে-র মধ্যে এই রিপোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা দিতে হবে।

ওই কমিটির তরফে নোভাল অফিসার গত ২০ মার্চ আদালতে জমা দেওয়া রিপোর্টে জানা গেছে, পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ এবং দার্জিলিং জিটিএ এরিয়াতে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এই চার জেলা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১০০ দিনের প্রকল্পে টাকা বাবদ মোট ২ কোটি ৩৯ লক্ষ টাকা।

এরপরই আদালত জানিয়ে দেয়, উদ্ধার হওয়া ওই টাকা দ্রুত ১০০ দিনের প্রকৃত প্রাপকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার অশোক চক্রবর্তী আদালতে জানান, ১০০ দিনের প্রকল্পে মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। তারমধ্যে পুনরুদ্ধার করা গেছে ২ কোটি ৩৯ লক্ষ টাকার মতো। রাজ্যই উদ্ধার করেছে। ওই টাকা দেওয়া হয়েছিল বিভিন্ন জেলায় ভুয়ো অ্যাকাউন্টে।

একই সঙ্গে আদালত এও জানায়, যে চার জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে সেই জেলাগুলি বাদে রাজ্যের বাকি জেলাগুলোতে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে হবে। প্রসঙ্গত, ২১ এর বিধানসভা ভোটের পর থেকে সংশ্লিষ্ট প্রকল্পে রাজ্যের কাজ বন্ধ রেখেছে কেন্দ্র। মামলায় রাজ্যকে পার্টি হিসেবে যুক্ত করার জন্য এদিন আদালতে আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Post Views: 304

Continue Reading

Previous: ভারতের শুল্ককেন্দ্র ব্যবহার করে আর পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ
Next: ফের প্রথম স্থানে পরিণীতা, টিআরপির সেরা ৫’এ রয়েছে জলসা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.