Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের শুল্ককেন্দ্র ব্যবহার করে আর পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ

ভারতের শুল্ককেন্দ্র ব্যবহার করে আর পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ

Online Desk এপ্রিল 10, 2025
20250410_144724.jpg

ওঙ্কার ডেস্ক: তৃতীয় কোনও দেশ যেমন ভুটান, নেপাল ও মায়ানমারে পণ্য পাঠাতে হলে ভারতের শুল্ককেন্দ্র ব্যবহার করত বাংলাদেশ। এবার সেই সুবিধা বাতিল করে দিল নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস একটি নির্দেশিকা জারি করে সেই সুবিধা বাতিল করেছে। ওই সংস্থার নয়া নির্দেশিকার ফলে ভারতীয় ভূখণ্ডের কোনও বন্দর এবং বিমানবন্দরের শুল্ক অফিস ব্যবহার করে পণ্য রফতানি করতে পারবে না ঢাকা।

মঙ্গলবার নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ২০২০ সালের ২৯ জুন জারি করা এ–সংক্রান্ত নির্দেশিকা বাতিলের কথা। যে নির্দেশিকায় বলা হয়েছিল, বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করতে পারবে। তবে নির্দেশিকায় আরও বলা হয়েছে, যেসব পণ্যবোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতে রয়েছে, সেগুলো দ্রুত ভারত ছেড়ে চলে যেতে পারবে।

সূত্রের খবর, বাংলাদেশকে এই সুবিধা প্রদান যাতে বন্ধ করে দেওয়া হয়, তার জন্য ভারতীয় রফতানিকারক সংস্থাগুলি অনুরোধ জানিয়েছিল। এবার সেই অনুরোধে সাড়া দিল মোদী সরকার। উল্লেখ্য, ২০২০ সালের জুন মাস থেকে বাংলাদেশকে এই সুবিধা দিয়ে আসছিল ভারত। এদিন বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশকে ওই সুবিধা দেওয়ার ফলে এ দেশের বন্দর এবং বিমানবন্দরগুলিতে ভিড় বাড়ছিল। যার ফলে রফতানিতে সমস্যা হচ্ছিল ভারতীয় সংস্থাগুলির। এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশকে ওই সুবিধা দেওয়া বন্ধ করা হয়েছে।

Post Views: 101

Continue Reading

Previous: রাজস্থানে স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে নারীপাচার, গ্রেফতার সংস্থার প্রধান
Next: গরমিল বহির্ভূত জেলাগুলিতে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ হাইকোর্টের, কেন্দ্রের রিপোর্ট তলব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.