Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজস্থানে স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে নারীপাচার, গ্রেফতার সংস্থার প্রধান

রাজস্থানে স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে নারীপাচার, গ্রেফতার সংস্থার প্রধান

Online Desk এপ্রিল 10, 2025
wt.jpg

ওঙ্কার ডেস্ক: স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে চলত নারীপাচার চক্র। বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ থেকে গরিব মেয়েদের কিনে নিয়ে আসতেন সংস্থার কর্মীরা। তারপর তাঁদের বিয়ে দেওয়ার নাম করে মোটা টাকায় বিক্রি করে দিতেন হবু পাত্রদের কাছে।
পুলিশ সূত্রে খবর, গরিব পরিবার থেকে মেয়েদের ‘কিনে’ চড়া দামে বিক্রি করা হত হবু পাত্রদের কাছে। রাজস্থানের এই ‘স্বেচ্ছাসেবী’ সংস্থা গরিব মেয়েদের কিনে নিয়ে আসতেন। রাজস্থানের এই ‘স্বেচ্ছাসেবী’ সংস্থার মেয়ে বেচাকেনার কাহিনি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। কোনও রকমে ওই সংস্থার খপ্পর থেকে পালিয়ে পুলিশকে গোটা ঘটনার কথা জানায় ১৬ বছরের এক কিশোরী। তার পরেই পুলিশ রাজস্থানের ওই ‘স্বেচ্ছাসেবী’ সংস্থার ডেরায় হানা দেয় এবং গ্রেফতার করে সংস্থার প্রধান গায়ত্রী বিশ্বকর্মাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বসসি এলাকার সুজনপুরা গ্রামে ওই সংস্থার ডেরা। সংস্থাটির নাম ‘গায়ত্রী সর্বসমাজ ফাউন্ডেশন’। গ্রামবাসীরা জানতেন ওই সংস্থা দেশের বিভিন্ন প্রান্তের গরিব মেয়েদের উদ্ধার করে ভাল পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে থাকে।

প্রাথমিক তদন্তে পুলিশ অবশ্য জানতে পেরেছে, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্য থেকে গরিব মেয়েদের গায়ের রং, উচ্চতা দেখে স্থির হত পাত্রীর দাম। এক এক জন মেয়েকে প্রায় ৫ লক্ষ টাকা দামে বিক্রি করা হত। নাবালিকাদের ‘বিবাহযোগ্য’ হিসাবে দেখানোর জন্য তৈরি করা হত নকল আধার কার্ডও।

গত রবিবার উত্তরপ্রদেশের এক নাবালিকা ওই সংস্থার ডেরা থেকে পালিয়ে কোনোরকমে থানায় পৌঁছোয়। তার অভিযোগের ভিত্তিতে সংস্থার অফিসে গিয়ে মালিক গায়ত্রী এবং তাঁর তিন সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, সংস্থার অফিসটি গ্রামের শেষ প্রান্তে হওয়ায় এত কিছু তাঁদের দৃষ্টিগোচর হয়নি। এই বেচাকেনার কাহিনি সম্প্রতি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ঢি ঢি পড়ে যায়।

Post Views: 99

Continue Reading

Previous: এস এস সি-র দফতরের সামনে চাকরিহারাদের অনশন শুরু
Next: ভারতের শুল্ককেন্দ্র ব্যবহার করে আর পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.