Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছেলে-বৌমার বৈবাহিক টানাপোড়নে গৃহহীন বৃদ্ধ মা, মানবিক আদেশ আদালতের

ছেলে-বৌমার বৈবাহিক টানাপোড়নে গৃহহীন বৃদ্ধ মা, মানবিক আদেশ আদালতের

Online Desk মে 13, 2025
gjhgmjh.png

ওঙ্কার ডেস্ক : ছেলে-বউমার বৈবাহিক টানাপোড়েনে গৃহহীন হয়েছিলেন এক বৃদ্ধা। পুত্রবধূর হাতে নানাভাবে অপদস্থ হয়ে, নিজের বাড়িতেই বসবাসের অধিকার হারিয়েছিলেন তিনি। শেষমেশ আইনের শরণাপন্ন হয়ে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আর সেখানেই মিলল স্বস্তি—আদালতের নির্দেশে নিজের ঘরে ফিরলেন বৃদ্ধা।
ঘটনার সূত্রপাত, ওই বৃদ্ধার ছেলে ও পুত্রবধূর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন। এই সুযোগে বৃদ্ধার পুত্রবধূ স্থানীয় দুষ্কৃতীদের সাহায্যে বাড়ির দখল নেন বলে অভিযোগ। বাড়ির দরজা, রান্নাঘর, বাথরুম, এমনকি ফ্রিজ ও আলমারিও তালাবদ্ধ করে দেন তিনি। শুধু তাই নয়, শাশুড়িকে ‘উচিত শিক্ষা’ দিতে ঘরে লাগিয়ে দেন বিকট শব্দের সাইরেন।
অসহায় বৃদ্ধা কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। বৃদ্ধার আইনজীবী আদালতকে জানান, পুত্রবধূর এমন আচরণে তাঁর মক্কেল নিঃস্ব ও গৃহহীন হয়ে পড়েছেন। অন্যদিকে, অভিযুক্ত পুত্রবধূ সব অভিযোগ অস্বীকার করেন। তাঁর আইনজীবীর বক্তব্য, পুত্রসহ তিনি শ্বশুরবাড়িতেই থাকতে চান এবং তাঁরও সেই অধিকার রয়েছে।
তবে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল অত্যন্ত মানবিক। তিনি বলেন, “আপনারা শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। সন্তান যা দেখছে, ভবিষ্যতে আপনাদের সঙ্গেও তাই করতে পারে। ভাল শিক্ষা দিন, ভাল ব্যবহার করুন।”
এরপরই আদালত স্পষ্ট নির্দেশ দেয়—বৃদ্ধাকে অবিলম্বে বাড়ির চাবি ফেরাতে হবে এবং তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে বাড়িতে থাকতে পারবেন। রান্নাঘর, বাথরুমসহ সমস্ত সুযোগসুবিধা ব্যবহার করার অধিকার থাকবে তাঁর। বিচারপতি জানান, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করলে পুত্রবধূকেই বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ মে।

Post Views: 112

Continue Reading

Previous: এই প্রথম পণ্য পরিবহন ১৫০ মিলিয়ন টন ছড়াল পারাদ্বীপ এবং দীনদয়াল বন্দরে
Next: পাক সীমান্তবর্তী আটটি রুটে ইন্ডিগোর পর এয়ার ইন্ডিয়াও বন্ধ রাখল পরিষেবা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.