Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এই প্রথম পণ্য পরিবহন ১৫০ মিলিয়ন টন ছড়াল পারাদ্বীপ এবং দীনদয়াল বন্দরে

এই প্রথম পণ্য পরিবহন ১৫০ মিলিয়ন টন ছড়াল পারাদ্বীপ এবং দীনদয়াল বন্দরে

Online Desk মে 13, 2025
20250513_151944.jpg

ওঙ্কার ডেস্ক: পারাদ্বীপ বন্দর এবং দীনদয়াল বন্দরে এই প্রথম পণ্য পরিবহনের পরিমাণ ১৫০ মিলিয়ন টন ছাড়িয়েছে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় জাহাজ ও বন্দর মন্ত্রক।

বিগত এক দশকের অগ্রগতির ধারাবাহিকতা হিসেবে ২০২৪-২৫ অর্থবর্ষেও পণ্য পরিবহন, পরিচালনগত দক্ষতায় দেশের প্রধান বন্দরগুলি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এই অর্থবর্ষে দেশের প্রথমসারির বন্দরগুলির পণ্য পরিবহন বেড়েছে ৪.৩ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে যা ছিল ৮১৯ মিলিয়ন টন ২০২৪-২৫ অর্থবর্ষে সেই পণ্য পরিবহন বেড়ে হয়েছে ৮৫৫ মিলিয়ন টন। উল্লেখ্য, এই বন্দরগুলিতে যে সব পণ্য পরিবহন করা হয়েছে, তার মধ্যে রয়েছে, পেট্রোলিয়াম, তেল ও লুব্রিক্যান্ট সহ অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম সামগ্রী, এলপিজি ও এলএনজি।

অন্য দিকে, ২০২৪-২৫ অর্থবর্ষে বন্দরগুলির ৯৬২ একর জমি শিল্পায়নের কাজে ব্যবহার করা হয়েছে। এর ফলে, গত অর্থবর্ষে বন্দরগুলির আয় হয়েছে ৭,৫৬৫ কোটি টাকা। এছাড়া, ভবিষ্যতে আরও ৬৮,৭৮০ কোটি টাকা লগ্নি আশা করা হচ্ছে। প্রসঙ্গত, দেশের প্রধান প্রধান বন্দরগুলিতে পিপিপি মডেলের প্রকল্পগুলিতে লগ্নি বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ। ২০২২-২৩ অর্থবর্ষে ১,৩২৯ কোটি টাকা বিনিয়োগ হয়েছ ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৩,৯৮৬ কোটি টাকা। বন্দরের এই সাফল্যের জন্য কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্ত্রক, বন্দর কর্তৃপক্ষ, আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

Post Views: 86

Continue Reading

Previous: প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফলাফল
Next: ছেলে-বৌমার বৈবাহিক টানাপোড়নে গৃহহীন বৃদ্ধ মা, মানবিক আদেশ আদালতের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.