Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পাকিস্তানি নাগরিককে ভারতে থাকার অনুমতি হাই কোর্টের

পাকিস্তানি নাগরিককে ভারতে থাকার অনুমতি হাই কোর্টের

Online Desk মার্চ 30, 2024
high.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়াদ শেষে জেলবন্দী এক পাকিস্তানি নাগরিককে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, তিনি নিজের বর্তমান স্থায়ী ঠিকানা হুগলির চন্ডীতলার বাড়িতে থাকতে পারবেন বলেও জানিয়েছেন হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
আদালত সূত্রে জানা গিয়েছে, মনোয়ারা বেগম নামে ওই পাকিস্তানি নাগরিক ২০০১ সালে এই দেশে আসেন। কিন্তু ভিসার মেয়াদ শেষ হলেও দেশে না ফেরায় পুলিস তাঁকে গ্রেফতার করে। গত ২০২২ সালের অক্টোবর নগদ সাজা শেষ হলেও তিনি জেলে থেকে গিয়েছেন। বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন। বন্দী দশা থেকে মুক্তি পেতে তাই বাধ্য হয়ে হাই কোর্টের দ্বারস্থ হন মনোয়ারা। আদালতে তাঁর দাবি, চণ্ডীতলার বাড়িতে তাঁর পরিবার রয়েছে। তিনি মেয়াদ শেষে অযথা জেলে না থেকে পরিবারের সঙ্গে থাকতে চান। যদিও আদালতে রাজ্য ও কেন্দ্রের দাবি, নিয়ম মত মেয়াদ শেষে তাকে পাকিস্থানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পাকিস্থান তাঁকে নিজের দেশের নাগরিক হিসাবে ফেরত নিতে অস্বীকার করায় দেরি হচ্ছে। তবে জেলবন্দী হিসাবে নয়, বিদেশি নাগরিক হিসাবেই জেলে পৃথকভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আদালতের মতে একজন ব্যক্তির স্বাধীনতা বা ইচ্ছার বিরুদ্ধে কোনও কাজ করা করা সঠিক নয়। তাই সাজা শেষ হয়ে যাওয়ায় পাকিস্তানি নাগরিক হলেও তিনি নিজের ঠিকানায় থাকতে পারবেন। তবে এদেশে থাকার শর্ত সাপেক্ষে আদালতের নির্দেশ, তিনি জেলা ছেড়ে বাইরে যেতে পারবেন না এবং সপ্তাহে স্থানীয় থানায় গিয়ে তাঁকে হাজিরা দিয়ে আসতে হবে।

Post Views: 93

Continue Reading

Previous: তৃণমূলের পায়ের তলার মাটি সরছে : সুজন
Next: তৃনমূল – বিজেপি থেকে ২০ টি পরিবার আই এস এফে

সম্পর্কিত গল্প

drft.png

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

Online Desk মার্চ 10, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

drft.png

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

Online Desk মার্চ 10, 2026
sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.