Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
M.jpg

স্পোর্টস রিপোর্টার : মোহনবাগান দিবসের আগের দিন কলকাতা লিগে ইউনাইটেড কলকাতাকে ১-০ গোলে হারাল মোহনবাগান। নারায়ণ দাস, জবি জাস্টিন, বিদ্যাসাগর সিং-রা আছেন ইউনাইটেডে ফলে বেশ শক্তপ্রতিপক্ষ তারা। ফলে জয় পেতে কষ্ট হল বাগানের। সুহেল আহমেদ ভাটের ফিটনেস ও ফর্ম দুটো নিয়েই প্রশ্ন থাকছে। কিয়ান প্রথম দলে ছিলেন না। প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ এসেছিল ইউনাইটেড কলকাতার কাছে। তবে সবুজ-মেরুনের ছন্নছাড়া দশাতেও আশার আলো সায়ন বন্দ্যোপাধ্যায়। বাঁদিক থেকে উইংয়ে তাঁর গতি ও সক্রিয়তাই সম্পদ সবুজ-মেরুনের। ৪৩ মিনিটে তাঁর পাস থেকেই ম্যাচের একমাত্র গোলটি করেন সুহেল। দ্বিতীয়ার্ধে ইউনাইটেড কলকাতা অনায়াসে গোলশোধ করতে পারত। ৮০ মিনিটে পেনাল্টি মিস করেন একসময় ইস্টবেঙ্গলে খেলা বিদ্যাসাগর সিং। এরপর ৮৭ মিনিটে সায়নকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন অমিত টুডু। পরে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন জবি জাস্টিনও। আবার মোহনবাগানের গোলবাতিল থেকে সহকারী রেফারিকে কার্ড দেখানোর মতো ঘটনাও ঘটেছে। এদিন মোহনবাগান মাঠে ম্যাচ দেখলেন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

Post Views: 31

Continue Reading

Previous: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে
Next: কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.