Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শহরে ম্যারাথন, একাধিক রাস্তা বন্ধ দুপুর পর্যন্ত, বিকল্প রুট জেনে নিন

শহরে ম্যারাথন, একাধিক রাস্তা বন্ধ দুপুর পর্যন্ত, বিকল্প রুট জেনে নিন

Online Desk ডিসেম্বর 21, 2025
marathon.jpg

ওঙ্কার ডেস্কঃ রবিবাসরীয় শহরে ম্যারাথনের আয়োজন। শহরের একাধিক রাস্তায় যান চনাচলে বিধিনিষেধ জারি। ২১ ডিসেম্বর ভোর থেকে বেলা ১ টা পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে ট্রাফিক পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন প্রান্তে আংশিক ও সম্পূর্ণ ভাবে রাস্তা বন্ধ রাখা হবে। পাশাপাশি বেশ কিছু রুটে ট্রাম পরিষেবাও সাময়িক বন্ধ থাকবে। বাস ও মিনিবাসের রুটেও কিছু পরিবর্তন হবে।
পুলিশ সূত্রে খবর, ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জেএল নেহেরু রোডে মালবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়াও সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনিন সরণি, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, বালিগঞ্জ সার্কুলার রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ-সহ একাধিক রুটে ট্রাম পরিষেবা বন্ধ থাকবে।
রেড রোড, মেয়ো রোড, হসপিটাল রোড, ডাফরিন রোড ও আউটরাম রোডক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়ে, এজেসি বোস রোড (এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত) সম্পূর্ণ বন্ধ থাকবে।
ভোর ৪ টে থেকে নিয়ন্ত্রিত রাস্তায় যান চলাচল হবে। বালিগঞ্জ সার্কুলার রোড থেকে পূর্বমুখী গাড়ি রিচি রোড দিয়ে ঘোরানো হবে। গড়িয়াহাট ফ্লাইওভার থেকে পূর্ব দিক দিয়ে উত্তরমুখী যান, নিচের রাস্তা দিয়ে দক্ষিণমুখী যান চলবে। এসপি মুখার্জি রোডের ক্ষেত্রে দক্ষিণমুখী গাড়ি হাজরা মোড় বা রাসবিহারী ক্রসিং থেকে ডাইভার্ট করা হবে।
বাস ও মিনিবাসের ক্ষেত্রে বেহালা রুটের বাস টালিগঞ্জ সার্কুলার রোড ব্যবহার করবে। হাওড়াগামী বাস এজেসি বোস রোড এড়িয়ে এসএন ব্যানার্জি রোড বা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে যেতে পারে। হাজরা, এসপ্ল্যানেড ও হাওড়াগামী বাস প্রিন্স আনোয়ার শাহ রোড ও ডিপিএস রোড ক্রসিং দিয়ে ঘুরবে।

Post Views: 298

Continue Reading

Previous: অসমে রাজধানী এক্সপ্রেসের ৫টি কোচ লাইনচ্যুত, নিহত ৭ হাতি
Next: তাপমাত্রা না কমলেও উত্তুরে হাওয়ায় কাবু দক্ষিণবঙ্গবাসী

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.