Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তাপমাত্রা না কমলেও উত্তুরে হাওয়ায় কাবু দক্ষিণবঙ্গবাসী

তাপমাত্রা না কমলেও উত্তুরে হাওয়ায় কাবু দক্ষিণবঙ্গবাসী

Online Desk ডিসেম্বর 21, 2025
cv.png

ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস থাকলেও, শনিবার থেকে আবারও নিম্নমুখী পারদ। এবার দক্ষিণবঙ্গে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। তবে তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয়নি। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝাই এবারের শীতের মেন ভলেন।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে তাপমাত্রা ফের কমবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। প্রায় ২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ বলাই চলে বড়দিনে হাড় কাঁপানো শীতের আমেজ না থাকলেও ভালোই ঠান্ডা অনুভব করবে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে।
উত্তুরে হাওয়ার পাশাপাশি কুয়াশার দাপটও বজায় থাকবে দক্ষিণবঙ্গে। দৃশ্যমানতাও বেশ খানিকটা নেমে যেতে পারে কিছু জেলায়। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এইসব জেলাগুলিতে কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী ২দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। আপাতত সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়।

Post Views: 102

Continue Reading

Previous: শহরে ম্যারাথন, একাধিক রাস্তা বন্ধ দুপুর পর্যন্ত, বিকল্প রুট জেনে নিন
Next: বাংলাদেশে অরাজকতা, আইনশৃঙ্খলা কি ফিরবে? নিরাপত্তাবাহিনীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.