Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বৃষ্টি উপেক্ষা করেই পালন মোহনবাগান দিবস

বৃষ্টি উপেক্ষা করেই পালন মোহনবাগান দিবস

Online Desk জুলাই 29, 2026
MB.jpg

স্পোর্টস রিপোর্টার : ২৯ জুলাই প্রতিবারের মত এবারেও পালন করা হল মোহনবাগান দিবস। এবারে দু’দিন ধরে উদযাপিত হল। ২৯ জুলাই মোহনবাগান মাঠে ঐতিহ্যবাহী পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হল । পাশাপাশি প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের নিয়ে একটি বিশেষ প্রীতি ম্যাচেরও আয়োজন করা হল । সেখানে ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এসে ফুটবলারদের উৎসাহ দেন। এছাড়া হল পতাকা উত্তোলন। এদিন বৃষ্টি মাথায় নিয়েই সমর্থকরা ক্লাবে ভিড় করেন। ৩০ জুলাই বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী পর্ব। ক্লাবের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করা হবে প্রয়াত অঞ্জন কুমার মিত্রকে । অন্যদিকে আজীবন সম্মাননা প্রদান করা হবে প্রতাপ ঘোষকে। ক্লাবের ইতিহাসে তাঁদের অবদানকে স্মরণ করতেই এই সম্মান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছেবর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাচ্ছেন অ্যালবার্টো রডরিগস। বর্ষসেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। বর্ষসেরা যুব ফুটবলারের সম্মান পাচ্ছেন সুহেল আহমেদ ভাট। এছাড়া বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে গৌতম ভট্টাচার্য, বর্ষসেরা অ্যাথলিট হিসেবে তাহুরা খাতুন এবং বর্ষসেরা হকি খেলোয়াড় হিসেবে মহম্মদ রহিল মৌসিনকে বেছে নেওয়া হয়েছে। বিশেষ সম্মাননা পাচ্ছেন অনুষ্টুপ মজুমদার।

Continue Reading

Previous: টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!
Next: ব্রাজিলের হয়ে আর খেলবেন না আবেগঘন বার্তায় জানালেন নেইমার

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.