Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা পুরসভায় প্রশাসনিক রদবদল

কলকাতা পুরসভায় প্রশাসনিক রদবদল

Online Desk মে 30, 2025
KMC.jpg

নিজস্ব সংবাদদাতা : কলকাতা পুরসভায় প্রশাসনিক রদবদল। নতুন অতিরিক্ত কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সৌম্য ভট্টাচার্য। তিনি এতদিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব পদে ছিলেন। শুক্রবার কলকাতা পুরসভার তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

পুরসভার বর্তমান অতিরিক্ত কমিশনার প্রবালকান্তি মাইতিকে সরিয়ে তাঁকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ, দুই প্রশাসনিক আধিকারিকের মধ্যে বদল ঘটেছে।

প্রবালকান্তি মাইতি কলকাতা পুরসভার অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে উদ্বাস্তু পুনর্বাসন দফতরে অতিরিক্ত ডিরেক্টর পদে ছিলেন। তাঁর আগে পুরসভার এই পদ সামলাচ্ছিলেন সোমনাথ দে, যিনি বর্তমানে হিডকো-র যুগ্ম ডিরেক্টর এবং ঠিকা সংক্রান্ত বিষয়ের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছিল, কোনও আধিকারিক যদি একই পদে তিন বছরের বেশি সময় ধরে থাকেন, তাহলে তাঁকে বদলি করতে হবে। সেই নির্দেশ মেনেই ধাপে ধাপে এই রদবদল চলছে।

Post Views: 167

Continue Reading

Previous: বাংলাদেশে ফিরতে গিয়ে পুলিশের জালে ২৮ অনুপ্রবেশকারী
Next: ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড়, গুনতে আনা হল মেশিন!

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.