Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড়, গুনতে আনা হল মেশিন!

ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড়, গুনতে আনা হল মেশিন!

Online Desk মে 30, 2025
Rupees.jpg

ওঙ্কার ডেস্ক : আয় বহির্ভূতভাবে টাকা উপার্জনের অভিযোগ উঠেছিল আগেই। তদন্তে নেমে কার্যত চক্ষু চড়কগাছ ভিজিল্যান্স আধিকারিকদের। বাড়িতে রাখা রয়েছে থরে থরে টাকার বান্ডিল। টাকা গুনতে আনা হল মেশিনও। বেনজির এই ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ সারাঙ্গি। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন দফতরে মুখ্য ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তাঁর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ তাঁর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা গেছে, তদন্তকারীরা তাঁর বাড়িতে পৌঁছনোর পর তাঁদেরকে দেখে ওই অভিযুক্ত ইঞ্জিনিয়ার জানলা থেকে রাস্তায় টাকা ছুঁড়ে ফেলেন। যা দেখে বিস্মিত হন স্থানীয় মানুষজন। গোয়েন্দা সূত্রে খবর, বৈকুণ্ঠনাথের বাড়ি থেকে নগদ দু’কোটি টাকা উদ্ধার হয়েছে। এ বিষয়ে এক আধিকারিক বলেন, ‘তল্লাশি অভিযানে যেতে ইঞ্জিনিয়ার তাঁর বাড়ির জানলা দিয়ে রাস্তায় টাকা ফেলতে শুরু করেন। তাঁর বাড়ি থেকে আপাতত দু’কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে।’ টাকা গুনতে আনা হয়েছে মেশিনও।

অভিযুক্ত ইঞ্জিনিয়ারের ভুবনেশ্বরের বাড়ির পাশাপাশি আরও ছয় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়াও আঙ্গুলে ইঞ্জিনিয়ারের আত্মীয়ের বাড়ি, তাঁর পৈতৃক বাড়ি এবং অফিসেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। তবে ইঞ্জিনিয়ারের মোট সম্পত্তির পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়। আঙ্গুলের ভিজিল্যান্স আদালতের বিচারকের নির্দেশেই ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। শুক্রবার সকালে ভিজিল্যান্সের আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালান।

Post Views: 196

Continue Reading

Previous: কলকাতা পুরসভায় প্রশাসনিক রদবদল
Next: চাকরিহারাদের “অর্ধনগ্ন মিছিল”-এর জেরে পুলিশি ধরপাকড় শিয়ালদায়, সমস্যায় অফিসযাত্রীরা

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.