Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শহরের আগুন নিয়ন্ত্রণে তৎপর কলকাতা কর্পোরেশন, আপাতত নিষিদ্ধ সব রুফটপ রেস্তরাঁ

শহরের আগুন নিয়ন্ত্রণে তৎপর কলকাতা কর্পোরেশন, আপাতত নিষিদ্ধ সব রুফটপ রেস্তরাঁ

Online Desk মে 2, 2025
Roof-Top-Restaurant.jpg

নিজস্ব সংবাদদাতা,কলকাতা: বড়বাজারের মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু। সেই ঘটনার জেরেই কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। আপাতত শহরের সমস্ত রুফটপ রেস্তরাঁ বন্ধ রাখার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, “রাজ্য সরকার ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির চূড়ান্ত সুপারিশ না-আসা পর্যন্ত শহরে কোনও রুফটপ রেস্তরাঁ চালু রাখা যাবে না।” তিনি আরও বলেন, “যেসব রেস্তরাঁ বর্তমানে চালু রয়েছে, সেগুলিও আপাতত পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বড়বাজারের ঘটনার পর শহরের রেস্তরাঁগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। মেয়র জানিয়েছেন, পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অনুরোধ করা হয়েছে, যাতে শহরের সমস্ত রুফটপ রেস্তরাঁর তালিকা দ্রুত কলকাতা পুরসভাকে দেওয়া হয়। সেই তালিকা অনুযায়ী রেস্তরাঁগুলিকে পাঠানো হবে নোটিস।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়া ফলপট্টির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১৪ জনের। তদন্তে উঠে এসেছে একাধিক গাফিলতির চিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, হোটেলে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। ফায়ার লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে বহুদিন আগেই। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কার্যত অচল।

দমকলের ডিজি রণবীর কুমার জানান, হোটেলটির ফায়ার লাইসেন্স নবীকরণ হয়নি গত তিন বছর ধরে। হোটেলে ফায়ার অ্যালার্ম থাকলেও, অগ্নিকাণ্ডের সময় তা বাজেনি। দোতলায় চলছিল কাঠের কাজ, সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। অতিরিক্ত ধোঁয়ার কারণে ওপরের তলায় থাকা অতিথিদের অনেকেই নিচে নামতে পারেননি। একজন তো প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ দেন।

এই প্রেক্ষিতেই শহরের রুফটপ রেস্তরাঁগুলি নিয়ে আরও সতর্ক হয়েছে কলকাতা পুরসভা। আপাতত সব রুফটপ রেস্তরাঁ বন্ধ। পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারের বিশেষ কমিটি।

Post Views: 120

Continue Reading

Previous: মঞ্চে মোদী-তারুর, ‘ঘুম উড়ে যাবে’ মন্তব্যে ফের জল্পনা, অস্বস্তিতে কংগ্রেস
Next: ফের উসকানি ঢাকার, বাংলাদেশের উচিত ভারতের উত্তরপূর্ব দখল করা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.