Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্থগিত করা হল গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা, এই বিষয়ে কি বলছেন আইনজীবীরা?

স্থগিত করা হল গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা, এই বিষয়ে কি বলছেন আইনজীবীরা?

Online Desk জুন 9, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: এসএসসি-র বাতিল হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা প্রদানে এবার আইনি বাধা! এখনই কোনও টাকা দেওয়া যাবে না, রাজ্য সরকারকে নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার। রাজ্যের তরফে এনিয়ে সওয়াল করবেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এনিয়ে সোমবার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল দুপুর ২টোয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র প্যানেল বাতিলের জেরে চাকরি খারিজ হয়ে গিয়েছে ২৫,৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর। শিক্ষকদের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণি অর্থাৎ অশিক্ষক কর্মীদের নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই বর্তমান সময়ের জন্য সরকারি কোষাগার থেকে তাঁদের যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাই কোর্টে।

সোমবার সওয়াল-জবাবের সময় বিকাশরঞ্জন ভট্টাচার্য্য যুক্তি দেন, “সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য যাঁদের বাতিল করেছে, তাঁদের এই ভাবে টাকা পাইয়ে দেওয়া যায় না। কারণ সংবিধানে স্পষ্ট বলা আছে, সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ থাকলে তাকে মানতে হবে। কিন্তু এক্ষেত্রে ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের দেওয়া ২৬ হাজার চাকরি খারিজের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে শীর্ষ আদালতে। আর তারপরেই গ্রুপ সি ও ডি চাকরি খারিজ কর্মীদের পাশে থেকে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সংবিধানে আছে। কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরি খারিজ হওয়াদের জন্য কার্যকর হবে না।”

রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান, ইতিমধ্যে ১ এপ্রিল থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে। এরপরই বিচারপতি অমৃতা সিনহা বলেন, “এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কী করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পরে তার কিছু নিয়ম-পদ্ধতি আছে। সেটা করা হলে এত তাড়াতাড়ি কী করে দেওয়া হবে?” এজি এরও জানান, রাজ্যের বক্তব্য জেনে তিনি দুপুরে ফের সওয়াল করতে চান। তাতে অনুমতি দিয়েছে আদালত।

এ প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের আইনজীবী চন্দ্রশেখর বাগ বলেন, যেহেতু গ্রুপ সি ও ডি কর্মীদের নিয়োগের এখনও সুযোগ রয়েছে, সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারের এই ভাতা গ্রুপ সি ও ডি কর্মীদের একেবারেই নেওয়া উচিত নয়। তিনি বিচারপতি অমৃতা সিনহার সঙ্গে একমত।

Post Views: 296

Continue Reading

Previous: জেলায় জেলায় চলছে বেআইনি পুকুর ভরাট
Next: কয়লা, বালির পর এবার বিল চুরির করে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে!

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.