Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জেলায় জেলায় চলছে বেআইনি পুকুর ভরাট

জেলায় জেলায় চলছে বেআইনি পুকুর ভরাট

Online Desk জুন 9, 2025
IMG-20250609-WA0021.jpg

বনগাঁয় বেআইনিভাবে পুকুর ভরাট আটকে দিল সাধারণ মানুষ

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : জেলায় জেলায় চলছে বেআইনি পুকুর ভরাট । এর বিরুদ্ধে দাঁড়িয়েছে সাধারণ মানুষ,এবং আটকে দিচ্ছেন এই বেআইনি কাজ। এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বনবিহারী কলোনি এলাকায়। পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল বনগাঁ পুরসভার কর্মীর বিরুদ্ধে। এলাকার সাধারণ মানুষরা অভিযোগ কয়েক বছর আগে এলাকার ভিতরে এই পুকুরটি কেনেন এলাকার বাসিন্দা পৌরসভার কর্মী নির্মলেন্দু বিশ্বাস এবং প্রভাত মন্ডল। তারপর সোমবার সকালে হঠাৎই ট্রলার বোঝাই মাটি এনে, পুকুর ভরাটের কাজ শুরু হয়।
সূত্রের খবর ঠিক সেই সময় এলাকার সাধারণ মানুষ পুকুর ভরাট করতে দেখে প্রতিবাদ জানায় এবং মাটি বোঝাই চলার আটকে দেয় । একপ্রকার বাধ্য হয়ে পুকুরের মালিক পুকুর ভরাট বন্ধ রাখে।
এলাকাবাসীদের দাবি দীর্ঘদিনের পুরনো এলাকার এই পুকুর। এই পুকুর ভরাট করে দিলে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। ঠিক সেই জন্যই সাধারণ মানুষরা পুকুর ভরাটের প্রতিবাদ করেন । যদিও এই ঘটনায় পুকুরের মালিক নির্মলেন্দু বিশ্বাস এবং প্রভাত মন্ডল কিছু বলেননি।
বনগাঁ পুরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনীয়া জানিয়েছেন, তিনি ওয়ার্ডের বাইরে আছেন সেই সুযোগে এলাকার দুইজন ব্যক্তি বিনা অনুমতিতে পুকুর ভরাট করছিল। সেই সময় এলাকার মানুষ আটকে দেয়। এছাড়াও তিনি জানান মালিকের কাছে পুকুর ভরাটের জন্য কোন এনওসি নেই ।
অন্যদিকে বিজেপির বনগাঁ জেলার সভাপতি দেবদাস মন্ডল এর দাবি বিভিন্ন জায়গাতে বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে। এই জায়গায় তৃণমূলের দুই পক্ষের রফা হয়নি তাই পুকুর ভরা বন্ধ করা গেছে।

বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ পূর্ব মেদিনীপুরের রামনগরে

প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুর : সোমবার পূর্ব মেদিনীপুরের রামনগরে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের মহাকাল বাসস্ট্যান্ডের কাছে রামনগর -এগরা রাজ্য সড়কের ধারে সাবিত্রাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।
ওই গ্রামের সাধারণ মানুষের একাংশের অভিযোগ সকালবেলা প্রকাশ্যে সাবিত্রাপুর দক্ষিণ মৌজায় একটি পুকুর ভরাট করা হচ্ছিল । গ্রামবাসীদের দাবি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বৈধ অনুমোদন ছাড়াই প্রকাশ্যে চলছে এই বেআইনি মাটি পাচার।
স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনিক আধিকারিকদের কোন রকম অনুমোদন নেই।
এই ঘটনার স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিরুদ্ধ মন্ডল জানিয়েছেন, বিষয়টি পঞ্চায়েত সদস্য অনিরুদ্ধ মন্ডল এর জানা নেই। তবে তিনি এই বিষয়টিকে সম্পূর্ণভাবে বেআইনি বলেছেন।
অন্যদিকে রামনগর দুই ব্লকের ভিডিও অখিল মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন এটাই দেখার আগামী দিনে ব্লক প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করছেন।

Post Views: 238

Continue Reading

Previous: ভাঙা পা হলেও খেলতাম, একইসঙ্গে অবসরের বার্তা রোনাল্ডোর
Next: স্থগিত করা হল গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা, এই বিষয়ে কি বলছেন আইনজীবীরা?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.