Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আকাশ কালো করে স্বস্তির বর্ষণ কলকাতায়, তার মাঝেও ক্ষয়ক্ষতি একাধিক জায়গায়

আকাশ কালো করে স্বস্তির বর্ষণ কলকাতায়, তার মাঝেও ক্ষয়ক্ষতি একাধিক জায়গায়

Online Desk মে 29, 2026
KOLKATA-RAIN-OVERALL-PORTAL-SUKLA.png

ওঙ্কার ডেস্ক ; শুক্রবার দুপুরেই আকাশ কালো করে সন্ধে নামল কলকাতায়, সাথে এল ঝেঁপে বৃষ্টি। অবশেষে ভ্যাপসা গরমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বস্তির নিঃশ্বাস শহরবাসীর। ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস, অবশেষে স্বস্তির বর্ষণ। সাথে তাণ্ডব চালাল ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
শুধু কলকাতা নয়, হাওড়া ও হুগলি থেকেও ইতিমধ্যেই ঝড়ের দাপট ও বৃষ্টির খবর আসতে শুরু করেছে। এই আবহেই দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় চরম দুর্যোগের আশঙ্কা করে ‘লাল সতর্কতা’ জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সাথে সাথে মৎস্যজীবীদের জন্য জারি কড়া হয়েছে সমুদ্রে যাবার নিষেধাজ্ঞা।
টানা ৩০ মিনিটের বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলল রাজ্যবাসী। তবে স্বস্তির মাঝেই দেখা গেল ভিন্ন চিত্র। প্রবল ঝড়ে সল্টলেকে ভেঙে পড়ল গাছ। গাছটি ভেঙে পড়ে একটি গাড়ির উপর। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন গাড়ির মালিক। তবে গাড়ির মধ্যে কেউ না থাকায় কেউ আহত হয়নি ।
তবে S. K. দেব রোড, 3 নং, পল্লিশ্রি কলোনিতে গাছ ভেঙে বিপত্তি সৃষ্টি হয়। পাতিপুকুর অঞ্চলে প্রবল ঝড়ে গাছ উপরে পড়ে, ইলিকট্রিক পোস্টের উপর। খবর দিতেই ঘটনাস্থলে আসেন সিএসসি আধিকারিকরা বিদ্যুৎ। পরিষেবা বন্ধ করে গাছ কাটার কাজ চলছে এলাকায়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
তবে হাওয়া অফিস এও স্পষ্ট জানিয়েছে, এই দুর্যোগ এখনই থামার নয়। আগামী ২ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আরও জোরালো ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

Post Views: 82

Continue Reading

Previous: ঝড়ে তছনছ তিলোত্তমা, বিমানবন্দরের রানওয়েতে জল, ব্যাহত ট্রেন চলাচল,
Next: দোরগোড়ায় বিশ্বকাপ, দল ঘোষণা করল আর্জেন্টিনা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.