Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঝড়ে তছনছ তিলোত্তমা, বিমানবন্দরের রানওয়েতে জল, ব্যাহত ট্রেন চলাচল,

ঝড়ে তছনছ তিলোত্তমা, বিমানবন্দরের রানওয়েতে জল, ব্যাহত ট্রেন চলাচল,

Online Desk মে 29, 2026
PPP.jpg

ওঙ্কার বাংলাঃ নাজেহাল গরমের পর স্বস্তির বৃষ্টি। আর স্বস্তির বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। শুক্রবার দুপুরে ঝেপে বৃষ্টি ও ঝড়ের দাপটে তছনছ তিলোত্তমা। জায়গায় জায়গায় গাছ পড়ে বন্ধ রাস্তাঘাট। জলমগ্ন শহরের রাস্তাঘাট। ঝড়ের তাণ্ডবে মধ্যমগ্রাম স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে আপাতত শিয়ালদহ-বারাসত শাখায় বন্ধ ট্রেন চলাচল। এছাড়া শিয়ালদহ-ক্যানিং শাখাতেও রেল পরিষেবা ব্যাহত।
অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে শেডের একাংশ উড়ে গিয়েছে। জানা গিয়েছে, কবি সুভাষে মেট্রো ট্র্যাকে গাছের ডাল পড়েছে। দুপুরে ২০ মিনিটের জন্য গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। পরে অবশ্য তা স্বাভাবিক হয়ে যায়। কলকাতা বিমানবন্দরেও একই ছবি। রানওয়ে জল থইথই অবস্থা। এবশ কিছুক্ষণ বন্ধ বিমান ওঠানামা। গলফগ্রিন, সল্টলেকের রাস্তায় গাছ পড়ায় গাড়ি যাতায়াত বন্ধ।
অন্যদিকে, দক্ষিণ কলকাতার সবচেয়ে অভিজাত শপিং মলও ঝড়ের প্রভাবে বিধ্বস্ত। মলের একদিকে কাচের একাংশ খুলে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে হোর্ডিং। এছাড়াও একাধিক রাস্তায় গাছ ভেঙে পড়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে প্রশাসনের তরফে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, সপ্তাহান্তে ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ জুড়ে কমবে তাপমাত্রাও। শুক্রবার দুপুর থেকেই হাওয়া বদল শুরু। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় জারি লাল সতর্কতা। সবমিলিয়ে, শুক্রবার দুপুরের ঝড়বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হলেও মানুষের ভোগান্তি চরমে।

Post Views: 73

Continue Reading

Previous: ককরোচ পার্টির এক্স হ্যান্ডেল বন্ধ করা হল কেন? কেন্দ্রের কাছে জবাব চাইল আদালত
Next: আকাশ কালো করে স্বস্তির বর্ষণ কলকাতায়, তার মাঝেও ক্ষয়ক্ষতি একাধিক জায়গায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.