Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উল্টোডাঙায় দুঃসাহসিক ডাকাতি ! থানা লাগোয়া বাড়িতে লুঠ নগদ ও সোনা মিলেয়ে কোটি টাকার উপর

উল্টোডাঙায় দুঃসাহসিক ডাকাতি ! থানা লাগোয়া বাড়িতে লুঠ নগদ ও সোনা মিলেয়ে কোটি টাকার উপর

Online Desk জুন 10, 2025
WhatsApp-Image-2025-06-10-at-14.17.55_25bf7f01.jpg

উল্টোডাঙায় দুঃসাহসিক ডাকাতি ! থানা লাগোয়া বাড়িতে লুঠ নগদ ও সোনা মিলেয়ে কোটি টাকার উপর

ওঙ্কার ডেস্ক : থানা থেকে ঢিল ছোঁড়া দূরে একটি বাড়িতে রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি! ঘটনাস্থল, উত্তর কলকাতার ব্যস্ত এলাকা উল্টোডাঙা। রেলস্টেশনের লাগোয়া মেন রোডের ধারে এক বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। অথচ ওই বাড়ি থেকে উল্টোডাঙা থানার দূরত্ব মাত্র ৩০০ মিটার!

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়িটিতে থাকেন এক বৃদ্ধ দম্পতি। গভীর রাতে তাঁরা ঘুমোচ্ছিলেন। সকালে ঘুম ভাঙতেই নজরে আসে ঘরের একাধিক আলমারি খোলা, সমস্ত জিনিসপত্র ছড়ানো। জানালার গ্রিলও কাটা। পরিবারের দাবি, দুষ্কৃতীরা বেশ পরিকল্পনা করেই এসেছিল। এমনকি, তাঁরা ঘরে ঢোকার আগে কোনও ঘুম পাড়ানো ওষুধ স্প্রে করেছিল কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পরিবারের সদস্যরা।

তদন্তে নেমেছে উল্টোডাঙা থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা বাড়ির গতিবিধি আগে থেকেই নজরে রেখেছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, থানার এত কাছাকাছি এলাকায় যদি এভাবে কোটি টাকার ডাকাতি হতে পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

চুরি বা ডাকাতির ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বহু জায়গায় ডাকাতির ঘটনা ঘটেছে । কিছু দিন আগেও চুরির ঘটনা আবারও প্রকাশ্যে এসেছিল। ঘটনাস্থল দমদম। কাউন্সিলরের বাড়ির পাশ থেকে খোয়া গিয়েছিল নগদ প্রায় ১২ লক্ষ টাকা-সহ ৪০০ গ্রাম সোনা। ৭ মার্চ নাগেরবাজার প্রাইভেট রোডের বাসিন্দা বিশ্বজিৎ পাল তাঁর স্ত্রীর সঙ্গে মুম্বইয়ে মেয়ের কাছে যান। এরপরেই পাল দম্পতির শ্বশুর-শ্বাশুড়ি সোমবার রাতে বাড়ি ঠিক মতো আছে কিনা তা দেখতে এসে নজরে পড়ে পুরো বাড়ি লণ্ডভণ্ড। এরপরেই তাঁরা মেয়ে জামাইয়ের দাদাদের খবর দেন। দেখা যায়, ঘরের আলমারি দুটো ভাঙা। আলমারির সব জিনিস বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারির ভিতরে থাকা সোনার একাধিক গয়নার বাক্স ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে থাকা নগদ অর্থও উধাও। এরপরেই তাঁরা নাগেরবাজার থানার দারস্থ হন। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও দুস্কৃতীদের খোঁজ মেলেনি৷ গোটা এলাকার একাধিক জায়গায় সিসিটিভি থাকলেও সন্ধান মেলেনি দুষ্কৃতীদের।

Post Views: 350

Continue Reading

Previous: দাদা নওশাদকে ছেড়ে , এবার তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে ফুরফুরার পীরজাদা , ভাই কাসেম সিদ্দিকী
Next: পরীক্ষার সময়সূচিতে বেনিয়ম,রাত ভোর বারাসাত স্ট্রিট ইউনিভার্সিটি ক্যাম্পাসে উত্তেজনা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.