Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দাদা নওশাদকে ছেড়ে , এবার তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে ফুরফুরার পীরজাদা , ভাই কাসেম সিদ্দিকী

দাদা নওশাদকে ছেড়ে , এবার তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে ফুরফুরার পীরজাদা , ভাই কাসেম সিদ্দিকী

Online Desk জুন 10, 2025
furfura-tmc.jpg

নিজস্ব সংবাদদাতা , হুগলী : হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে শুরু করে মালদার আফরাজুলের নির্মম মৃত্যু বাড়বার প্রতিবাদ করতে দেখা গেছে ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকীকে। অনেকেই ভেবেছিলেন তুত দাদা নওশাদ সিদ্দিকীর দল আই এস এফেই যোগ দেবেন ভাই কাসেম সিদ্দিকী। কিন্তু ইফতার মজলিশে ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর থেকেই ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকীকে তৃণমূলের বলয়ে দেখা যাচ্ছিল। পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের ডাকা ইফতার পার্টিতেও মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল নওশাদ সিদ্দিকীর সম্পর্কে ভাই কাসেম সিদ্দিকীকে। অবশেষে সব জল্পনার অবশান ঘটিয়ে , কাসেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের পদে নিয়ে এল তৃণমূল কংগ্রেস।
ফুরফুরার পীরজাদাদের মধ্যে ত্বহা সিদ্দিকী সরাসরি রাজনীতি না করলেও মাঝে মাঝেই রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরব হন। তাঁর পাশপাশি আর এক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে আইএসএফের বিধায়ক। এবার রাজনীতিতে চলে এলেন নাওশাদেরই সম্পর্কিত ভাই কাসেম সিদ্দিকী।
রাজনৈতিক মহলে কথা উড়ছে বামেদের সঙ্গে জোটকারী নওশাদ সিদ্দিকীকে টাইট দিতেই , কাসেমকে দলে নিয়েছে তৃণমূল।
সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাসেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পীরজাদা থেকে একেবারে অন্য ভূমিকায় এবার কাসেম। সোমবার ফুরফুরায় বসে কাসেম সিদ্দিকী বলেন, মানুষের জন্য কাজ করতে রাজনৈতিক দলে যুক্ত হলাম। ২৮ বছর ধর্ম সভা করেছি। বুঝেছি মানুষের জন্য কাজ করতে গেলে রাজনৈতিক দলে যোগ দিতে হবে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছেন তার জন্য তাঁদের ধন্যবাদ।
উল্লেখ্য, হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে শুরু করে মালদার আফরাজুলের নির্মম মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে দেখা গেছে ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকীকে। সেই প্রসঙ্গে কাসেম সিদ্দিকী বলেন, অন্যায় হলে তার প্রতিবাদ করি। বিগত দিনে করেছি। আগামিদিনেও করব।
ফুরফুরা উন্নয়ন পরিষদের কাজ ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়েও সরব হতে দেখা গিয়েছিল কাসেম সিদ্দিকীকে। সেই প্রসঙ্গে বলেন, কাজ যাতে ভালোভাবে হয়, সেই জন্যই দলে আসা।

Post Views: 355

Continue Reading

Previous: মোহনবাগানে সমঝোতা সৃঞ্জয়-দেবাশিসের, টুটু বসুর কী হবে!
Next: উল্টোডাঙায় দুঃসাহসিক ডাকাতি ! থানা লাগোয়া বাড়িতে লুঠ নগদ ও সোনা মিলেয়ে কোটি টাকার উপর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.