Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২৪ ঘন্টায় জল যন্ত্রণার ছবি কতটা বদলাল কলকাতায়?

২৪ ঘন্টায় জল যন্ত্রণার ছবি কতটা বদলাল কলকাতায়?

Online Desk সেপ্টেম্বর 24, 2025
20250924_115153.jpg

ওঙ্কার ডেস্ক: অতি ভারী বর্ষণের জেরে বানভাসি কলকাতায় ২৪ ঘন্টা পেরিয়ে গেছে। এই এক দিনে কতটা বদলাল পরিস্থিতি? শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল এখনও হাঁটু সমান জল, কোথাও আবার গোড়ালি অবধি জল। মঙ্গলবার পেরিয়ে বুধবারও সম্পূর্ণ ভাবে নামেনি জল। ফলে এখনও জল যন্ত্রণার দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। ইতিমধ্যে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নয় জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবারও অল্প বিস্তর বৃষ্টি হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম আশ্বস্ত করেছিলেন, রাতের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তবে বুধবার সকালে দেখা গেল, জল আগের তুলনায় কমেছে। কিন্তু কলকাতার উত্তর থেকে দক্ষিণ— বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন। বুধবার সকালে কলেজ স্ট্রিটে দেখা গেল এখনও জল জমে রয়েছে। জল দেখা গিয়েছে ঠনঠনিয়া, রাজা রামমোহন সরণি, কেশব সেন স্ট্রিট, আনন্দ পালিত রোড, বালিগঞ্জ ফাঁড়ি, ভিআইপি বাজারে।

উল্লেখ্য, মঙ্গলবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায়।

Post Views: 151

Continue Reading

Previous: জলের তলায় গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র থেকে পুজোর শাড়ি সবই আটকা পড়ে, দুশ্চিন্তায় অভিনেত্রী দোলন রায়
Next: কলকাতায় রোদের মুখ ফুটেছে, তবুও বৃষ্টি পুরোপুরি শেষ নয় দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026

You may have missed

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.