Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জলের তলায় গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র থেকে পুজোর শাড়ি সবই আটকা পড়ে, দুশ্চিন্তায় অভিনেত্রী দোলন রায়

জলের তলায় গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র থেকে পুজোর শাড়ি সবই আটকা পড়ে, দুশ্চিন্তায় অভিনেত্রী দোলন রায়

Online Desk সেপ্টেম্বর 24, 2025
photo-collage.png-2-1.png

ওঙ্কার ডেস্ক: সোমবারের এক রাতেই শোচনীয় পরিস্থিতি শহর কলকাতায়, কেউই ভাবতে পারেনি, ভাবেননি অভিনেত্রী দোলন রায়ও। বাইপাস সংলগ্ন আবাসনে দীর্ঘদিনের বাসিন্দা দোলন এবং দীপঙ্কর দে। জল থইথই পুরো শহর। জলে ডুবে গিয়েছে অভিনেত্রীর গাড়ি।
এখন দুশ্চিন্তা ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় নেই। সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই ভিডিও। দোলনের কথায়, ‘‘আমার গোটা সংসার থাকে ওই গাড়িতে। মন খারাপ করা ছাড়া আর কোনও উপায় নেই। এই গাড়ি মনে হয় আর ঠিক হবে না। জানি না কী হবে।’’
প্রসঙ্গত, পাম্প দিয়ে জল কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কতটা লাভ হবে তা জানা নেই অভিনেত্রীর। গাড়ির কাগজপত্র রয়েছে ওখানেই। নিজের বেশ কিছু শাড়িও রয়েছে৷ কারণ, শুটিংয়ে অনেক সময় তিনি নিজের শাড়িই পরেন। দোলন বলেন, ‘‘পুজোয় দেব বলে অনেক উপহার কিনেছিলাম। সেগুলোও রয়ে গিয়েছে। কী করে বুঝব এক রাতে এই সব হয়ে যাবে! পুজোমণ্ডপের বিচারক হিসাবে বেশ কিছু জায়গায় যাওয়ার কথা। এক জায়গায় তো আমাদের সঙ্গে বিচার করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যাতে পক্ষপাতদুষ্ট না হয় বিচার, তাই একটি সংস্থা এই আয়োজন করেছে।’’ বৃষ্টির জন্য এইসব পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে শঙ্কায় অভিনেত্রী।
এখনো পর্যন্ত কিছু কিছু জায়গার জল নামলেও অনেক জায়গাতেই জল জমে রয়েছে সমানভাবেই। যার দরুন সমস্যায় নিত্যযাত্রী থেকে অভিনেতা-অভিনেত্রীরাও।

Post Views: 213

Continue Reading

Previous: বাংলা বিনোদনীে নতুন পালক, জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল ‘ডিপ ফ্রিজ’
Next: ২৪ ঘন্টায় জল যন্ত্রণার ছবি কতটা বদলাল কলকাতায়?

সম্পর্কিত গল্প

ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026

You may have missed

samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.