Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বাংলা বিনোদনীে নতুন পালক, জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল ‘ডিপ ফ্রিজ’

বাংলা বিনোদনীে নতুন পালক, জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল ‘ডিপ ফ্রিজ’

Online Desk সেপ্টেম্বর 24, 2025
photo-collage.png-1.png

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এক অন্য দৃশ্য। ভারতীয় বিনোদুনিয়ার এক বিশেষ উদযাপনের দিন। আর সেই বিশেষ উদযাপনের মঞ্চে আরও একবার ইতিহাস তৈরি করল বাংলা ছবি। এদিন ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’। এদিন দিল্লির বিজ্ঞানভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবির পরিচালক অর্জুন দত্ত ও প্রযোজক কৃষ্ণ কয়ালের হাতে এই সম্মান তুলে দেন। এদিন এই বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে ছবির টিম।
‘ডিপ ফ্রিজ’ ছবির গল্প মূলত এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি করা হয়েছে। যিনি এর আগে ‘অব্যক্ত’, ‘গুলদস্তা’, ‘শ্রীমতী’র মতো সিনেমা উপহার দিয়েছেন বাঙালি দর্শককে। এবার চতুর্থ সিনেমার মাধ্যমেই জাতীয় পুরস্কার বর্তমানে অর্জুনের হাতে। এই খুশির খবর নিয়ে ‘ডিপ ফ্রিজ’-এর দুই অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
এর আগে ছবির এই বিশেষ সম্মানপ্রাপ্তি নিয়ে ‘ডিপ ফ্রিজ’ নিয়ে পরিচালক জানিয়েছিলেন, ‘এই ছবির শুটিং শুরুর সময়, মায়ের অসুস্থতার কথা প্রথম জানতে পারি। এমএনডি- এর মতো অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে মা চলে গেল। ‘ডিপ ফ্রিজ’-এর শুটিং এর সময় থেকেই এই গোটা বিষয়টি চলতে থাকে, অবশেষে মা চলে যান। পরিচালক আরও যোগ করেন, আজ মনে হচ্ছে, আমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি, এ যেন আমার মা উপর থেকে কলকাঠি নাড়িয়ে করে ফেলল! এই পুরস্কারটা আমি তোমায় দিলাম মা, এই পুরস্কার আমার নয়।”

Continue Reading

Previous: সোমবার রাত ভোর বৃষ্টির পর এখনও হাল ফেরেনি শহর কলকাতার
Next: জলের তলায় গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র থেকে পুজোর শাড়ি সবই আটকা পড়ে, দুশ্চিন্তায় অভিনেত্রী দোলন রায়

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.