Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোমবার রাত ভোর বৃষ্টির পর এখনও হাল ফেরেনি শহর কলকাতার

সোমবার রাত ভোর বৃষ্টির পর এখনও হাল ফেরেনি শহর কলকাতার

Online Desk সেপ্টেম্বর 24, 2025
80717_23_9_2025_10_36_1_1_HEAVYRAINKOLKATA8-1.jpeg

ওঙ্কার ডেস্ক : সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হওয়া বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে কলকাতার জনজীবন। মঙ্গলবার রাস্তায় বেরিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। তবে মঙ্গলবার ভোরের পর সারাদিন আর তেমন বৃষ্টি হয়নি। অবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতায় আর ভারী বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। তবে আবারও বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে আবারও প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। বুধবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বুধবার দক্ষিণবঙ্গে সম্ভাব্য বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার। যার ফলে গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে। যার প্রভাব পড়বে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে। পুজোর মধ্যে ষষ্ঠীতে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে বলে পূর্বাভাস। আর এই নিম্নচাপের জেরেই পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার অনুকূল পরিস্থিতি না থাকার কারণে ইতিমধ্যেই ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গ ভেসে গেলেও উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বর্ষণের কোনও পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। শুক্রবার উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।

Post Views: 105

Continue Reading

Previous: প্রকাশ পেল ‘ফেলুদা ফেরত’-এর টাইটেল ট্র্যাক, জন্মদিনে দর্শকদের বিশেষ উপহার সৃজিতের
Next: বাংলা বিনোদনীে নতুন পালক, জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল ‘ডিপ ফ্রিজ’

সম্পর্কিত গল্প

ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026

You may have missed

neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.